আজকের খবর
ads
সম্পাদকীয়

যেভাবে গোপন রাখা হয় শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইটের অবস্থান

অনলাইন ডেস্ক
যেভাবে গোপন রাখা হয় শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইটের অবস্থান

ঢাকা: শেখ হাসিনাকে বহনকারী বিমানবাহিনীর উড়োজাহাজটি ঢাকা ছাড়ার সময় একটি প্রশিক্ষণ ফ্লাইট হিসেবে উড্ডয়ন করে এবং এর ফ্লাইটপথ ও অবস্থান অন্যদের না জানাতে ট্রান্সপন্ডার বন্ধ করে দেয়। ট্রান্সপন্ডার একটি উড়োজাহাজের অবস্থান, নাম, উচ্চতা, গতি এবং স্বয়ংক্রিয় জিওলোকেটার সিস্টেম জানাতে থাকে। হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি পশ্চিমবঙ্গে ভারতীয় আকাশসীমার কাছাকাছি পৌঁছানোর আগে এর ট্রান্সপন্ডার চালু করা হয়নি বলে বেশ কয়েকটি সূত্র দেশের প্রথম সারির একটি ইংরেজি দৈনিককে বিষয়টি নিশ্চিত করেছেন।

এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) থেকে ফ্লাইট এজেএএক্স১৪৩১ এর প্রোগ্রেস স্ট্রিপের একটি অনুলিপি গণমাধ্যমের হাতে এসেছে। একটি ফ্লাইটের প্রোগ্রেস স্ট্রিপ হলো এমন একটি ছোট কার্ড, যার মাধ্যমে এটিসি আকাশে উড়তে থাকা নির্দিষ্ট উড়োজাহাজ ট্র্যাক করে, যাতে অন্য কোনো উড়োজাহাজের সঙ্গে সেটির সংঘর্ষ না হয়। এতে লকহিড সি-১৩০ হারকিউলিস উড়োজাহাজের ককপিট ও ঢাকার এটিসির মধ্যে রেডিও যোগাযোগের একটি রেকর্ডিংও রয়েছে।

ফ্লাইট প্রোগ্রেস স্ট্রিপ অনুযায়ী, হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি ৫ আগস্ট বিকেল ৩টা ৯ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পশ্চিমে ঢাকার বঙ্গবন্ধু এয়ারবেস থেকে উড্ডয়ন করে। এর মাত্র ৩০ মিনিট আগে লাখো বিক্ষুব্ধ ছাত্র-জনতা হাসিনার তৎকালীন সরকারি বাসভবন গণভবনে ঢুকে পড়ে। হাসিনার পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে প্রথমে দুপুর ২টায় জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা ছিল সেনাপ্রধান ওয়াকার উজ জামানের। এটি পিছিয়ে দুপুর ৩টায় করা হয় এবং শেষ পর্যন্ত তিনি বিকাল ৪টার দিকে ভাষণ দেন।

আগস্টের শেষ সপ্তাহে নিউইয়র্কভিত্তিক নাগরিকটিভি ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াকার বলেছিলেন, হাসিনা যে পালিয়ে যাচ্ছেন, তা তিনি জানতেন না।

তিনি বলেছিলেন, ‘আমি যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছিলাম, তখন কেউ একজন আমাকে জানিয়েছিলেন যে তিনি দেশ ছেড়ে চলে যাচ্ছেন, তিনি পালাচ্ছেন। আমি জানতাম না যে, তিনি দেশ ছেড়ে যাচ্ছেন। আমি মনে করি, তিনি যদি থেকে যেতেন, তাহলে সেটা তার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতো। অবশ্যই কেউই চায় না যে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হোক। পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল ছিল।’

ঢাকা বিমানবন্দরে রাডার স্ক্রিনের স্ক্রিন গ্র্যাব অনুসারে, হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি ঢাকা-কলকাতা রুটের ওয়েপয়েন্ট 'বিইএমএকে' পৌঁছানোর পর ট্রান্সপন্ডার ও স্বয়ংক্রিয় জিওলোকেটার সিস্টেম চালু করে। এরপর থেকেই এটি রাডারে দেখা যায়। উড়োজাহাজটি প্রথমে কলকাতার দিকে যাত্রা করে। পরবর্তীতে সেটি ভারতের রাজধানী থেকে ৩০ কিলোমিটার দূরে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটির দিকে যায়।

এভিয়েশন বিশেষজ্ঞরা বলেছেন, সম্ভবত উড়োজাহাজটি সরাসরি দিল্লি না গিয়ে প্রথমে কলকাতার দিকে যাত্রা করার কারণ হচ্ছে, এটি বাংলাদেশের আকাশসীমায় যতটা সম্ভব কম সময় থাকতে চেয়েছিল। ঢাকা থেকে দিল্লি যেতে উড়োজাহাজগুলো রাজশাহীর ওপর দিয়ে উড়ে যায় এবং এই রুটে ঢাকা থেকে কলকাতা রুটের চেয়ে বাংলাদেশের আকাশসীমায় কয়েক মিনিট বেশি থাকতে হয়।

ফ্লাইট প্রোগ্রেস স্ট্রিপ অনুসারে, উড়োজাহাজটি ভারতীয় আকাশসীমায় প্রবেশ করছে এটা দেশটির কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছিল। হাসিনাকে বহনকারী ফ্লাইটটিকে স্কোয়াক কোড ৪১৩১ দেওয়া হয়েছিল। এটিসি তার আকাশসীমায় উড়তে থাকা প্রতিটি উড়োজাহাজকে চার সংখ্যার একটি কোড দিয়ে চিহ্নিত করে। উড্ডয়নের আগে ক্রু ম্যানুয়ালি এই কোডটি উড়োজাহাজের ট্রান্সপন্ডারে প্রবেশ করে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ৬ আগস্ট দেশটির রাজ্যসভায় বলেন, হাসিনা 'সংক্ষিপ্ত নোটিশে' ভারতে আসার অনুমতি চেয়েছিলেন।

ঢাকা এটিসির রাডার মনিটরের একটি স্ক্রিন গ্র্যাব দেখায়, ফ্লাইট এজেএএক্স১৪৩১ ভারতীয় আকাশসীমায় প্রবেশের কিছুক্ষণ আগে তার ট্রান্সপন্ডার চালু করে। যখন একটি ফ্লাইট পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়, তখন এর স্কোয়াক কোড গন্তব্যের এটিসিকে পাঠানো হয়। হাসিনাকে বহনকারী উড়োজাহাজের ক্ষেত্রে কলকাতায় এই কোড পাঠানো হয়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্র জানায়, উড়োজাহাজ কাছাকাছি আসার বিষয়ে একে অপরকে অবহিত করতে ঢাকা ও কলকাতার এটিসির মধ্যে সরাসরি হটলাইন রয়েছে। উড়োজাহাজটি সেকেন্ডারি রাডারে দেখা না গেলেও ককপিট ক্রুরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রাফিক কন্ট্রোলার এবং সম্ভবত কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রেখেছিল।

সি-১৩০ এবং ঢাকার গ্রাউন্ড কন্ট্রোলারের মধ্যে রেডিও যোগাযোগের রেকর্ডিং থেকে জানা যায়, ফ্লাইট এজেএএক্স১৪৩১ বঙ্গবন্ধু এয়ারবেস থেকে রানওয়ে ৩২-এ যাওয়ার জন্য ট্যাক্সিওয়ে সাউথ আলফা বেছে নেয়। গ্রাউন্ড কন্ট্রোলার উড়োজাহাজটিকে সতর্ক করে যে দুটি আন্তোনভ এএন-৩২ সেখানে রয়েছে এবং সতর্কতা অবলম্বন করতে। উড়োজাহাজটিকে ২০ হাজার ফুটের প্রাথমিক উচ্চতায় উড়ে চলার জন্য বলে এটিসি।

৫ আগস্ট এজেএএক্স১৪৩১ এর ফ্লাইটপথ দেখা যায় ফ্লাইটরাডার২৪ ডটকমে। এজেএএক্স১৪৩১ চার হাজার ফুট অতিক্রম করার পর পাইলট ঢাকা এরিয়া কন্ট্রোল সেন্টারের সঙ্গে যোগাযোগ করেন। পাইলট বলেন, 'ঢাকা কন্ট্রোল এজেএক্স ১৪৩১ ১১০ (১১ হাজার ফুট) অতিক্রম করে ২০০তে (২০ হাজার ফুট) যাচ্ছে এবং আমরা বামে মোড় নেওয়ার মাত্র ১৫ মাইল বাকি।'

ঢাকায় নিয়ন্ত্রক এর অনুমোদন দেন। ক্রু অবশেষে ২৪ হাজার ফুটের জন্য অনুমতি চাইলে ঢাকা এটিসি অনুমতি দেয়। এরপর এটিসি ককপিট ক্রুদের ট্র্যাফিক সম্পর্কে সতর্ক করে জানায়, একটি এয়ারবাস এ৩২০ ঢাকার দিকে যাচ্ছে। এতে বলা হয়, এয়ারবাসটি তাদের উপরে ছিল এবং ২৬ হাজার ফুট নিচে নামছিল।

এরপরেই ঢাকা এটিসি বলেছিল, 'এজেএক্স ১৪৩১ কলকাতা কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করুন।'। যার অর্থ, এরপর থেকে ক্রুদের কলকাতা এটিসির সঙ্গে যোগাযোগ করতে হবে এবং তাদের আগমন সম্পর্কে ঘোষণা দিতে হবে। সূত্র জানায়, সাধারণত ফ্লাইট সীমান্তের কাছাকাছি পৌঁছালে এই ঘোষণা দিতে হয়।

হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি যখন উড্ডয়ন করে তখন এটিসি টাওয়ারে ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমোডর এএফএম আতিকুজ্জামান। তিনি উড়োজাহাজটি উড়তে দেখেছেন। তিনি বলেন, 'আমার কোনো ধারণাই ছিল না যে ওই ফ্লাইটে কারা আছে। আমি ওইসময় টাওয়ারে স্বাভাবিক দায়িত্ব পালন করছিলাম। তখন বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ ফ্লাইট উড্ডয়ন করছে, সেটাই জানতাম। ভেতরে কারা ছিল, সে বিষয়ে একেবারেই কিছু জানতাম না।'

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, হাসিনার উড়োজাহাজটি সীমান্ত অতিক্রম করার পর পশ্চিমবঙ্গের হাশিমারা বিমানঘাঁটিতে ১০১ স্কোয়াড্রনের দুটি ডাসাল্ট রাফালে যুদ্ধবিমান এটিকে এসকর্ট করে। যুদ্ধবিমান দুটি সি-১৩০ এর জন্য অপেক্ষা করছিল।

ইন্ডিয়া টুডে ৬ আগস্ট জানিয়েছে, ভারতীয় কর্তৃপক্ষ সীমান্ত থেকে ১০ কিলোমিটার দূরে থাকতেই ফ্লাইটটির ওপর নজরদারি শুরু করে।

সূত্রের দাবি, হাসিনা, তার বোন শেখ রেহানা বা ফ্লাইট ক্রু ও সিকিউরিটি সার্ভিসেস ফোর্স (এসএসএফ) সদস্যরা কেউই ঢাকা ছাড়ার আগে ইমিগ্রেশন সম্পন্ন করেননি। হাসিনার কূটনৈতিক পাসপোর্ট ছিল এবং রেহানার ছিল ব্রিটিশ পাসপোর্ট।

ভারতীয় গণমাধ্যমের মতে, উড়োজাহাজটি ঢাকা সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করে। এরপর হাসিনাকে উত্তর প্রদেশের নয়ডায় ভারত সরকারের দেওয়া একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয়। এসএসএফ সদস্য ও ক্রুরা একদিন পরে বাংলাদেশে ফিরে আসেন।

সর্বশেষ

শিক্ষকদের মর্যাদা ও সম্মান নিশ্চিত করতে হবে: প্রতিমন্ত্রী নুর

জাতীয়

শিক্ষকদের মর্যাদা ও সম্মান নিশ্চিত করতে হবে: প্রতিমন্ত্রী নুর
তুরস্কের ‘ইলদিরিমহান’ উন্মোচন, শব্দের চেয়ে ২৫ গুণ গতির আইসিবিএম প্রদর্শন

আন্তর্জাতিক

তুরস্কের ‘ইলদিরিমহান’ উন্মোচন, শব্দের চেয়ে ২৫ গুণ গতির আইসিবিএম প্রদর্শন
ইরান যুদ্ধ ঘিরে বিলিয়ন ডলার আয় করছে বিশ্বজুড়ে বড় বড় কোম্পানি

আন্তর্জাতিক

ইরান যুদ্ধ ঘিরে বিলিয়ন ডলার আয় করছে বিশ্বজুড়ে বড় বড় কোম্পানি
চুক্তি হলেও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতেই

আন্তর্জাতিক

চুক্তি হলেও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতেই
স্বাস্থ্য পরীক্ষার জন্য সপরিবারে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

জাতীয়

স্বাস্থ্য পরীক্ষার জন্য সপরিবারে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় ভয়াবহ তাপপ্রবাহ, বাড়ছে জীবনঝুঁকি

আন্তর্জাতিক

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় ভয়াবহ তাপপ্রবাহ, বাড়ছে জীবনঝুঁকি
গ্যাস না পেলে বিল স্থগিতের দাবি এমপি মনিরুল হক চৌধুরীর

জেলা

গ্যাস না পেলে বিল স্থগিতের দাবি এমপি মনিরুল হক চৌধুরীর
কুমিল্লার চৌদ্দগ্রামে মহাসড়কে ব্যারিকেড দিয়ে কোরবানির ১০ গরু লুট

সারাদেশ

কুমিল্লার চৌদ্দগ্রামে মহাসড়কে ব্যারিকেড দিয়ে কোরবানির ১০ গরু লুট
পবিত্র মক্কা শরিফের ফজিলতপূর্ণ স্থানসমূহ ও তাদের গুরুত্ব

আন্তর্জাতিক

পবিত্র মক্কা শরিফের ফজিলতপূর্ণ স্থানসমূহ ও তাদের গুরুত্ব
জান্নাতুন নাঈম ফারিহার মৃত্যুর ঘটনায় স্বামী-শ্বশুরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

সারাদেশ

জান্নাতুন নাঈম ফারিহার মৃত্যুর ঘটনায় স্বামী-শ্বশুরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
মহাখালীতে দুর্বৃত্তের গুলিতে হাসপাতালকর্মী আহত, আতঙ্ক এলাকাজুড়ে

সারাদেশ

মহাখালীতে দুর্বৃত্তের গুলিতে হাসপাতালকর্মী আহত, আতঙ্ক এলাকাজুড়ে
সপরিবারে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয়

সপরিবারে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
গণপিটুনির ভয়ে নিজেরাই পুলিশ ডাকল দুই চোর

আন্তর্জাতিক

গণপিটুনির ভয়ে নিজেরাই পুলিশ ডাকল দুই চোর
ই-সিগারেটে ঝুঁকছে প্রাথমিকের শিশুরা, খেলনা ভেবে কিনে দিচ্ছেন অভিভাবকরাও

আন্তর্জাতিক

ই-সিগারেটে ঝুঁকছে প্রাথমিকের শিশুরা, খেলনা ভেবে কিনে দিচ্ছেন অভিভাবকরাও
জামালপুরে স্বামীর ঋণের চাপে গৃহবধূর আত্মহত্যা

সারাদেশ

জামালপুরে স্বামীর ঋণের চাপে গৃহবধূর আত্মহত্যা

সর্বাধিক পঠিত

বোয়ালখালীর অপরাধের বাদশা বিড়ালের মতো পালিয়ে গেলেন কানাডায় 

অপরাধ

বোয়ালখালীর অপরাধের বাদশা বিড়ালের মতো পালিয়ে গেলেন কানাডায় 
আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল
নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান

সোশ্যাল মিডিয়া

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান
অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা

জাতীয়

অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা
চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল
খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

চট্টগ্রাম প্রতিদিন

খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য

চট্টগ্রাম প্রতিদিন

আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য
বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন

চট্টগ্রাম প্রতিদিন

বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন
সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।

রাজনীতি

সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।
উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই

আইন-আদালত

উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই
দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে

জেলা

দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে
বদলি হয় না ইউসুফের! টিকিট-মাদক আর পার্কিং বাণিজ্যে রেলের এই কর্মীর খুঁটি কোথায়?

চট্টগ্রাম প্রতিদিন

বদলি হয় না ইউসুফের! টিকিট-মাদক আর পার্কিং বাণিজ্যে রেলের এই কর্মীর খুঁটি কোথায়?
মিথ্যা অভিযোগের দাবি, তদন্তে প্রমাণ না মিললেও রেলকর্মীর বদলি নিয়ে প্রশ্ন

স্বাস্থ্য

মিথ্যা অভিযোগের দাবি, তদন্তে প্রমাণ না মিললেও রেলকর্মীর বদলি নিয়ে প্রশ্ন
চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত
মেসির জন্মদিনে মায়ামির আনন্দ ম্লান করল ব্রাজিলিয়ান ক্লাবপালমেইরাস

খেলাধুলা

মেসির জন্মদিনে মায়ামির আনন্দ ম্লান করল ব্রাজিলিয়ান ক্লাবপালমেইরাস

সম্পর্কিত খবর

সম্পাদকীয়

গণমাধ্যমের স্বাধীনতায় বাংলাদেশের ক্রমহ্রাস: ৫ আগস্টের পর এক অদৃশ্য যুদ্ধ
গণমাধ্যমের স্বাধীনতায় বাংলাদেশের ক্রমহ্রাস: ৫ আগস্টের পর এক অদৃশ্য যুদ্ধ

সম্পাদকীয়

সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা
সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা

সম্পাদকীয়

গাছ খারাপ বলে কাটা পড়েছে কিন্তু আগাছা রয়ে গেছে : জামায়াত আমির
গাছ খারাপ বলে কাটা পড়েছে কিন্তু আগাছা রয়ে গেছে : জামায়াত আমির

সম্পাদকীয়

পর্দার ছায়ার নায়ক:ক্যামেরা জার্নালিস্টদের মানবিক পরিশ্রম
পর্দার ছায়ার নায়ক:ক্যামেরা জার্নালিস্টদের মানবিক পরিশ্রম

সম্পাদকীয়

জুলধা পরিষদ ভবনে রঙের কসমেটিক সংস্কারে ৩ লাখ টাকা গায়েব!
জুলধা পরিষদ ভবনে রঙের কসমেটিক সংস্কারে ৩ লাখ টাকা গায়েব!

সম্পাদকীয়

সি.এম.আর.ইউ নির্বাচনে সভাপতি আবির, সাধারণ সম্পাদক সাজ্জাদ , উৎসবমুখর পরিবেশে সম্পন্ন ভোটগ্রহণ
সি.এম.আর.ইউ নির্বাচনে সভাপতি আবির, সাধারণ সম্পাদক সাজ্জাদ , উৎসবমুখর পরিবেশে সম্পন্ন ভোটগ্রহণ

সম্পাদকীয়

কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সম্পাদকীয়

বৃষ্টিতে ভাটা তালের পাহাড়ে!
বৃষ্টিতে ভাটা তালের পাহাড়ে!

সম্পাদকীয়

খাদ্য তালিকা থেকে চিনিকে পরিহার করার কথা বললেন চিকিৎসকরা
খাদ্য তালিকা থেকে চিনিকে পরিহার করার কথা বললেন চিকিৎসকরা

সম্পাদকীয়

চবি সাংবাদিক সমিতির সভাপতি জানে আলম, সম্পাদক মাহফুজ শুভ্র
চবি সাংবাদিক সমিতির সভাপতি জানে আলম, সম্পাদক মাহফুজ শুভ্র

সম্পাদকীয়

সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

সম্পাদকীয়

ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট রিসোর্স সেন্টারে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়
ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট রিসোর্স সেন্টারে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়

সম্পাদকীয়

চট্টগ্রামসহ ৪ সমুদ্রবন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত
চট্টগ্রামসহ ৪ সমুদ্রবন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত

সম্পাদকীয়

ভোক্তা পর্যায়ে ফের বাড়লো এলপিজি গ্যাসের দাম
ভোক্তা পর্যায়ে ফের বাড়লো এলপিজি গ্যাসের দাম

সম্পাদকীয়

যেভাবে গোপন রাখা হয় শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইটের অবস্থান
যেভাবে গোপন রাখা হয় শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইটের অবস্থান