আজকের খবর
ads
সম্পাদকীয়

জুলধা পরিষদ ভবনে রঙের কসমেটিক সংস্কারে ৩ লাখ টাকা গায়েব!

অনলাইন ডেস্ক
জুলধা পরিষদ ভবনে রঙের কসমেটিক সংস্কারে ৩ লাখ টাকা গায়েব!

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়ন পরিষদে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ১% বরাদ্দ থেকে নেওয়া ৩ লাখ ২৪ হাজার টাকার একটি উন্নয়ন প্রকল্পের নামে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ইউনিয়ন প্রশাসক রয়া ত্রিপুরার বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসক রয়া ত্রিপুরা নিয়ম-বহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ করে নামমাত্র কিছু রঙের কাজ দেখিয়ে পুরো বরাদ্দ আত্মসাৎ করেছেন। প্রকল্পের কাগজপত্র এখন আর ইউনিয়ন অফিসে পাওয়া যাচ্ছে না। অভিযোগ ওঠার পর সংশ্লিষ্ট নথিপত্র গায়েব করে ফেলা হয়েছে বলে স্থানীয়দের দাবি।

জানা যায়, প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদের ভবন ও আসবাবপত্রে রঙ করার কথা বলা হলেও বাস্তবে শুধুমাত্র ভবনের সামনের দেয়ালে রঙ করা হয়েছে। পরিষদের অভ্যন্তরে মাত্র চারটি টুল-চেয়ার রঙ করার প্রমাণ পাওয়া গেছে। পরিষদের পেছন ও পাশের দেয়াল, চেয়ারম্যানের কক্ষসহ অন্য কোথাও রঙ করার কাজ হয়নি।

সরেজমিন ঘুরে দেখা যায়, ভবনের সামনের অংশে হালকা হলুদাভ রঙের প্রলেপ দেওয়া হলেও সেটি কসমেটিক সংস্কারের বাইরে কিছু নয়। পরিষদের ভিতরে সংস্কার কার্যক্রম নেই বললেই চলে। পরিষেবা নিতে আসা কয়েকজন নাগরিক জানান, ভেতরে চারটি টুল চেয়ার আর ভবনের সামনে ছাড়া আর কিছুই রঙ করা হয়নি।

প্রকল্পে ব্যয়ের অনিয়ম সম্পর্কে একটি অডিও ক্লিপ প্রতিবেদকের হাতে এসেছে, যেখানে প্রশাসক রয়া ত্রিপুরা প্রকল্পের বরাদ্দের ৩০% অর্থাৎ ৯৭,২০০ টাকা “কাটমানি” হিসেবে রেখে বাকি অর্থ ভাগ করে নেওয়ার নির্দেশনা দিচ্ছেন। অডিওতে তাঁকে বলতে শোনা যায়, ১ লাখ টাকার ভেতরে সামান্য কিছু রঙ করার কাজ শেষ করতে হবে এবং বাকি অর্থ বিভিন্ন খাতে মিথ্যা খরচ দেখিয়ে সমন্বয় করতে হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে জুলধা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সাবেক সচিব) মিলটন চৌধুরী প্রকল্পের ঠিকাদার, মিস্ত্রির নাম বা কোনো বিল ভাউচার দিতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ‘উর্ধ্বতন নির্দেশনায় এসব তথ্য দেওয়া সম্ভব নয়। আপনারা এলজিইডি অফিসে যোগাযোগ করেন। কিন্তু এলজিইডি প্রকৌশলী তাসলিমা জাহান তথ্য দিতে নারাজ। এতে প্রকল্পের অস্বচ্ছতা ও দুর্নীতির অভিযোগ আরও জোরালো হয়।

প্রকল্প সভাপতি হিসেবে দায়িত্বে থাকা ইউপি সদস্য মো. ওসমান জানান, ‘ইউনিয়ন পরিষদ ভবন রঙ করণের প্রকল্পে আমাকে সভাপতি করা হয়েছিল। কিন্তু প্রকৃতপক্ষে পুরো কাজটি করেছেন এসিল্যান্ড, সচিবের মাধ্যমে। বর্তমানে সচিব মিলটন চৌধুরী কাজটি সম্পন্ন করেছেন। আমাকে এসিল্যান্ড বলেছিলেন, এক লাখ টাকার মধ্যেই কাজটি শেষ করতে হবে।”

এ বিষয়ে পরিষদের প্রশাসক এসিল্যান্ড রয়া ত্রিপুরার বক্তব্য জানার জন্য বারবার মুঠোফোনে কল করা হলেও ফোন কেটে দেন। কিছুতেই সাড়া দেননি। হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তাতেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে, একই কর্মকর্তার কাঁধে একসাথে তিনটি ইউনিয়নের প্রশাসক, এসিল্যান্ড এবং ইউএনওর দায়িত্ব দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন সচেতন মহল। কর্ণফুলীর শিক্ষানুরাগী নাগরিকরা জানান একজন কর্মকর্তার উপর এত গুরুত্বপূর্ণ দায়িত্ব চাপিয়ে দিলে প্রকৃত নাগরিক সেবা ব্যাহত হয়। দ্রুত অন্য কাউকে দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত।

এ বিষয়ে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ)-এর মহাসচিব ও বিশিষ্ট কলামিস্ট অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান বলেন, ‘জনগণের স্বার্থে প্রশাসনিক দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে ভারসাম্য রাখতে হবে। একজন কর্মকর্তাকে একাধিক ইউনিয়নের দায়িত্ব দিলে স্বচ্ছতা ও জবাবদিহি সংকটে পড়ে। দরকার দ্রুত স্থানীয় নির্বাচন দেওয়া। না হয় দুই দিকেই ক্ষতি হচ্ছে। জনপ্রতিনিধিদের কাজ করতে গিয়ে প্রশাসন তাঁর নিজ কার্যালয়ের কাজ করতে পারছে না।’

চট্টগ্রাম জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মো. নোমান হোসেন বলেন, ‘আমি বিষয়টির খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেবো।’

প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগ, কাগজপত্র গায়েব, কাজ না করেই বরাদ্দ আত্মসাৎ এবং অডিও ক্লিপের মতো গুরুত্বপূর্ণ প্রমাণ—সব মিলিয়ে এডিপির ১% বরাদ্দ অপব্যবহারের চিত্র প্রকটভাবে সামনে এসেছে। এ দায়িত্ব থেকে প্রশাসক কোনোভাবেই দায় এড়াতে পারেন না। এ বিষয়ে স্থানীয়দের দাবি, দুর্নীতি দমন কমিশন (দুদক) যেন কর্ণফুলীর পাঁচটি ইউনিয়ন পরিষদ ও এলজিইডি অফিসে অভিযান চালায়।

সর্বশেষ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্টাফ বাস দুর্ঘটনা, ছাত্রী আহত

জেলা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্টাফ বাস দুর্ঘটনা, ছাত্রী আহত
জাতীয় নেতাদের অবদান অস্বীকার করলে ইতিহাস ক্ষমা করবে না: প্রধানমন্ত্রী

জাতীয়

জাতীয় নেতাদের অবদান অস্বীকার করলে ইতিহাস ক্ষমা করবে না: প্রধানমন্ত্রী
কুমিল্লায় এজেন্সির বাহিরে ডিজেল বিক্রি ও অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান, ২৫০০ লিটার ডিজেল নিলামে বিক্রি

জেলা

কুমিল্লায় এজেন্সির বাহিরে ডিজেল বিক্রি ও অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান, ২৫০০ লিটার ডিজেল নিলামে বিক্রি
সোমবার বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয়

সোমবার বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ডিবি পরিচয়ে প্রতারণা করে ১০ লাখ টাকা আত্মসাৎ, চক্রের হোতা গ্রেপ্তার

অপরাধ

ডিবি পরিচয়ে প্রতারণা করে ১০ লাখ টাকা আত্মসাৎ, চক্রের হোতা গ্রেপ্তার
জনগণের অধিকার বাস্তবায়নই মূল লক্ষ্য: ডেপুটি স্পিকার

জাতীয়

জনগণের অধিকার বাস্তবায়নই মূল লক্ষ্য: ডেপুটি স্পিকার
কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জেলা

কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
হাইকোর্টে ৬৩টি বেঞ্চ পুনর্গঠন, রোববার থেকে শুরু বিচার কার্যক্রম

আইন-আদালত

হাইকোর্টে ৬৩টি বেঞ্চ পুনর্গঠন, রোববার থেকে শুরু বিচার কার্যক্রম
চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের নির্মমতা, আটতলা থেকে ফেলে হত্যা কলেজছাত্র

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের নির্মমতা, আটতলা থেকে ফেলে হত্যা কলেজছাত্র
পড়াশোনা-খেলাধুলার চেয়ে রাজনীতিতে ঝুঁকছে মানুষ: স্পিকার

আন্তর্জাতিক

পড়াশোনা-খেলাধুলার চেয়ে রাজনীতিতে ঝুঁকছে মানুষ: স্পিকার
হামে আক্রান্ত হয়ে কুমিল্লায় আরও এক শিশুর মৃত্যু

জেলা

হামে আক্রান্ত হয়ে কুমিল্লায় আরও এক শিশুর মৃত্যু
ট্রাম্পের বক্তব্যে নতুন বিভ্রান্তি, ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনমত বিভক্ত

আন্তর্জাতিক

ট্রাম্পের বক্তব্যে নতুন বিভ্রান্তি, ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনমত বিভক্ত
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে কঠোর নির্দেশ ডিএমপি কমিশনারের

জাতীয়

আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে কঠোর নির্দেশ ডিএমপি কমিশনারের
কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত

জেলা

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত
অন্তর্বর্তী সরকার দেশের মানুষের জন্য তেমন কিছুই করতে পারেনি

সারাদেশ

অন্তর্বর্তী সরকার দেশের মানুষের জন্য তেমন কিছুই করতে পারেনি

সর্বাধিক পঠিত

বোয়ালখালীর অপরাধের বাদশা বিড়ালের মতো পালিয়ে গেলেন কানাডায় 

অপরাধ

বোয়ালখালীর অপরাধের বাদশা বিড়ালের মতো পালিয়ে গেলেন কানাডায় 
আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল
নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান

সোশ্যাল মিডিয়া

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান
অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা

জাতীয়

অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা
চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল
খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

চট্টগ্রাম প্রতিদিন

খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য

চট্টগ্রাম প্রতিদিন

আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য
বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন

চট্টগ্রাম প্রতিদিন

বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন
সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।

রাজনীতি

সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।
উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই

আইন-আদালত

উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই
বদলি হয় না ইউসুফের! টিকিট-মাদক আর পার্কিং বাণিজ্যে রেলের এই কর্মীর খুঁটি কোথায়?

চট্টগ্রাম প্রতিদিন

বদলি হয় না ইউসুফের! টিকিট-মাদক আর পার্কিং বাণিজ্যে রেলের এই কর্মীর খুঁটি কোথায়?
দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে

জেলা

দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে
মিথ্যা অভিযোগের দাবি, তদন্তে প্রমাণ না মিললেও রেলকর্মীর বদলি নিয়ে প্রশ্ন

স্বাস্থ্য

মিথ্যা অভিযোগের দাবি, তদন্তে প্রমাণ না মিললেও রেলকর্মীর বদলি নিয়ে প্রশ্ন
চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত
চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

বিনোদন

চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

সম্পর্কিত খবর

সম্পাদকীয়

গণমাধ্যমের স্বাধীনতায় বাংলাদেশের ক্রমহ্রাস: ৫ আগস্টের পর এক অদৃশ্য যুদ্ধ
গণমাধ্যমের স্বাধীনতায় বাংলাদেশের ক্রমহ্রাস: ৫ আগস্টের পর এক অদৃশ্য যুদ্ধ

সম্পাদকীয়

সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা
সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা

সম্পাদকীয়

গাছ খারাপ বলে কাটা পড়েছে কিন্তু আগাছা রয়ে গেছে : জামায়াত আমির
গাছ খারাপ বলে কাটা পড়েছে কিন্তু আগাছা রয়ে গেছে : জামায়াত আমির

সম্পাদকীয়

পর্দার ছায়ার নায়ক:ক্যামেরা জার্নালিস্টদের মানবিক পরিশ্রম
পর্দার ছায়ার নায়ক:ক্যামেরা জার্নালিস্টদের মানবিক পরিশ্রম

সম্পাদকীয়

জুলধা পরিষদ ভবনে রঙের কসমেটিক সংস্কারে ৩ লাখ টাকা গায়েব!
জুলধা পরিষদ ভবনে রঙের কসমেটিক সংস্কারে ৩ লাখ টাকা গায়েব!

সম্পাদকীয়

সি.এম.আর.ইউ নির্বাচনে সভাপতি আবির, সাধারণ সম্পাদক সাজ্জাদ , উৎসবমুখর পরিবেশে সম্পন্ন ভোটগ্রহণ
সি.এম.আর.ইউ নির্বাচনে সভাপতি আবির, সাধারণ সম্পাদক সাজ্জাদ , উৎসবমুখর পরিবেশে সম্পন্ন ভোটগ্রহণ

সম্পাদকীয়

কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সম্পাদকীয়

বৃষ্টিতে ভাটা তালের পাহাড়ে!
বৃষ্টিতে ভাটা তালের পাহাড়ে!

সম্পাদকীয়

খাদ্য তালিকা থেকে চিনিকে পরিহার করার কথা বললেন চিকিৎসকরা
খাদ্য তালিকা থেকে চিনিকে পরিহার করার কথা বললেন চিকিৎসকরা

সম্পাদকীয়

চবি সাংবাদিক সমিতির সভাপতি জানে আলম, সম্পাদক মাহফুজ শুভ্র
চবি সাংবাদিক সমিতির সভাপতি জানে আলম, সম্পাদক মাহফুজ শুভ্র

সম্পাদকীয়

সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

সম্পাদকীয়

চট্টগ্রামসহ ৪ সমুদ্রবন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত
চট্টগ্রামসহ ৪ সমুদ্রবন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত

সম্পাদকীয়

ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট রিসোর্স সেন্টারে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়
ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট রিসোর্স সেন্টারে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়

সম্পাদকীয়

ভোক্তা পর্যায়ে ফের বাড়লো এলপিজি গ্যাসের দাম
ভোক্তা পর্যায়ে ফের বাড়লো এলপিজি গ্যাসের দাম

সম্পাদকীয়

যেভাবে গোপন রাখা হয় শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইটের অবস্থান
যেভাবে গোপন রাখা হয় শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইটের অবস্থান