চলতি অর্থবছরের ১০ম একনেক বৈঠক আজ রোববার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেকের সভাপতি তারেক রহমান।
এটি বর্তমান সরকারের দ্বিতীয় একনেক বৈঠক বলে জানা গেছে।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বৈঠকে মোট ১৭টি প্রকল্প উপস্থাপন করা হবে, যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা।
উপস্থাপিত প্রকল্পগুলোর মধ্যে পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের চারটি, কৃষি-পানি-সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের দুটি এবং ভৌত অবকাঠামো বিভাগের ১১টি প্রকল্প রয়েছে। এছাড়া একনেকের অবগতির জন্য পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত আরও ৩৩টি প্রকল্প উপস্থাপন করা হবে।
এর আগে, গত ৬ এপ্রিল অনুষ্ঠিত সরকারের প্রথম একনেক সভায় ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছিল।
