চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া আবাসিক এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তলসহ অস্ত্র উদ্ধার এবং দুইজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৭টার দিকে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে আইএসপিআর।
আইএসপিআর সূত্রে জানা যায়, অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একই সঙ্গে অভিযানে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সেনাবাহিনী জানায়, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। পাশাপাশি অপরাধসংক্রান্ত তথ্য নিকটস্থ আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে জানাতে জনগণকে আহ্বান জানানো হয়েছে।
