কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ট্রাক্টরের চাকার বিস্ফোরণে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার উপজেলার চরবাকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোঃ শিপন (২৮) বুড়িচং উপজেলার রামনগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিপন নিজেই তার ট্রাক্টরের চাকার মধ্যে হাওয়া দিচ্ছিলেন। এ সময় হঠাৎ করে চাকা বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।
