বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের পাসপোর্ট নবায়নে ধীরগতি ও জটিলতা দূর করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা পাসপোর্ট নবায়ন নিয়ে নানা ধরনের জটিলতার মুখোমুখি হচ্ছেন এবং এ বিষয়ে প্রতিকার চেয়ে বারবার আবেদন করছেন।
তিনি আরও বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীদের এই জরুরি সমস্যার দিকে সরকারের দ্রুত নজর দেওয়া প্রয়োজন। তাদের সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, প্রবাসীরা ভালো থাকলে দেশও ভালো থাকবে। আর তাদের কষ্ট দেশের জন্যও ঝুঁকির কারণ হতে পারে।
