আজকের খবর
ads
জাতীয়

এমপি মাসুদ সাঈদীর চেষ্টায় পিরোজপুরের নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি তৎপরতায় দেশে ফেরানোর উদ্যোগ ‎

লেখকঃ মোঃশফিকুল ইসলাম শফিক 
অনলাইন ডেস্ক
এমপি মাসুদ সাঈদীর চেষ্টায় পিরোজপুরের নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি তৎপরতায় দেশে ফেরানোর উদ্যোগ ‎
ছবি:সংগৃহীত

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদীর চেষ্টায় প্রায় এক বছর ধরে নিখোঁজ থাকা পিরোজপুরের জিয়ানগর উপজেলার প্রবাসী জিয়াউল হকের সন্ধান মিলেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি হাসপাতালে। গুরুতর অসুস্থ হয়ে বাকশক্তি হারানো এই প্রবাসীকে দেশে ফিরিয়ে আনতে আনুষ্ঠানিকভাবে সরকারি প্রক্রিয়া শুরু হয়েছে।
‎পরিবার সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে দুবাইয়ে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন জিয়াউল হক। এক পর্যায়ে তিনি বাকশক্তি হারান এবং বিভিন্ন হাসপাতালে স্থানান্তরের মধ্যে পড়ে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রায় এক বছর ধরে কোনো খোঁজ না পেয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছিল পরিবারটি। 

‎গত ১৯ মার্চ জিয়াউল হকের স্ত্রী ও সন্তান সংসদ সদস্য মাসুদ সাঈদীর কাছে সহায়তা চান। বিষয়টি জানার পরপরই তিনি দ্রুত উদ্যোগ নেন। পরিবারের দেওয়া ছবি ও পাসপোর্টের তথ্যের ভিত্তিতে দুবাইয়ে নিজস্ব যোগাযোগের মাধ্যমে অনুসন্ধান শুরু করেন। একাধিক হাসপাতালে খোঁজ নেওয়ার পর অবশেষে একটি হাসপাতালে তার অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়।
‎পরে ওই দিন রাতেই মাসুদ সাঈদীর উদ্যোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিবারের সঙ্গে জিয়াউল হকের যোগাযোগ স্থাপন করা হয়। এ সময় সন্তানের ‘আব্বু, আব্বু’ ডাকে নির্বাক জিয়াউল কোনো উত্তর দিতে না পারলেও অঝোরে কাঁদতে দেখা যায় তাকে। এসময় জিয়াউল হককে দ্রুতই দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণের জন্য আশ্বস্ত করেন তার পরিবারকে মাসুদ সাঈদী। 

‎উপজেলার চন্ডিপুরের চরবলেশ্বর গ্রামের
‎জিয়াউল হককে দ্রুত দেশে ফিরিয়ে আনতে গত ১৬ এপ্রিল দুবাইয়ে অবস্থিত কনস্যুলেট জেনারেল অব বাংলাদেশের শ্রম কল্যাণ উইং থেকে প্রথম সচিব শাহানাজ পারভীন স্বাক্ষরিত একটি চিঠি জারি করা হয়েছে। এতে তার শারীরিক অবস্থা বিবেচনায় দ্রুত দেশে ফিরিয়ে এনে উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।
‎চিঠিতে তাকে স্ট্রেচার, নার্স ও প্রয়োজনীয় চিকিৎসা সহায়তাসহ বিমানে পাঠানোর সুপারিশ করা হয়েছে। পাশাপাশি প্রায় ৩০ হাজার দিরহাম (প্রায় ১০ লাখ ২ হাজার ৬০০ টাকা) ব্যয় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে প্রদানের সুপারিশ করা হয়েছে। 

‎সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেন, ছবি ও তথ্য বিশ্লেষণ করে ধাপে ধাপে তার অবস্থান শনাক্ত করা হয়েছে। এখন তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারি প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করি অল্প দিনের মধ্যেই তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের যে কোনো সংকটে পাশে থাকা আমাদের দায়িত্ব।
‎জিয়াউল হকের স্ত্রী শামসুন্নাহার রুনা জানান, মাসুদ সাঈদীর মাধ্যমে দীর্ঘদিন পর স্বামীর সন্ধান পেয়ে আমরা আনন্দিত। এমপি সাহেবের প্রতি কৃতজ্ঞ। তিনি না হলে আমার স্বামী বেঁচে আছেন না মরে গেছেন তা ই জানতে পারতাম না। এখন আমরা অপেক্ষায় আছি, তিনি কবে দেশে ফিরে আসবেন।

সর্বশেষ

কুমিল্লা বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত প্রায় দেড় হাজার পরীক্ষার্থী

জেলা

নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার      

সারাদেশ

নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার  
এমপি মাসুদ সাঈদীর চেষ্টায় পিরোজপুরের নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি তৎপরতায় দেশে ফেরানোর উদ্যোগ ‎

জাতীয়

এমপি মাসুদ সাঈদীর চেষ্টায় পিরোজপুরের নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি তৎপরতায় দেশে ফেরানোর উদ্যোগ ‎
কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার্থী প্রায় ১ লাখ ৪৬ হাজার

সারাদেশ

কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার্থী প্রায় ১ লাখ ৪৬ হাজার
হজে নারীদের পর্দা শিথিল—এ ধারণা কতটা সঠিক?

ধর্ম ও জীবন

হজে নারীদের পর্দা শিথিল—এ ধারণা কতটা সঠিক?
শিগগিরই যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, আশাবাদ ট্রাম্পের

আন্তর্জাতিক

সংসদ সদস্যদের জন্য গাড়ির দাবি তুললেন হাসনাত আবদুল্লাহ

কুমিল্লায় এসএসসি পরীক্ষার হলে গিয়ে ফেসবুক লাইভে এমপি সেলিম ভূঁইয়া

এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ পরীক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

কুমিল্লায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের সং/ঘ/র্ষ,  আ'হত ১০

প্রতিটি উপজেলায় ‘পরিদর্শন কক্ষ’ পাচ্ছেন সংসদ সদস্যরা

জাতীয়

প্রতিটি উপজেলায় ‘পরিদর্শন কক্ষ’ পাচ্ছেন সংসদ সদস্যরা
এলপিজির দাম সহনীয় পর্যায়ে নামানোর দাবি সংসদ সদস্য আখতারের

সংরক্ষিত আসনে স্বতন্ত্র জোটের মনোনয়ন পেলেন নাজিরপুরের মেয়ে জুই

প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক অনুষ্ঠিত
নজর অন্যদিকে, পশ্চিম তীরে বাড়ছে দমন-পীড়নে

আন্তর্জাতিক

নজর অন্যদিকে, পশ্চিম তীরে বাড়ছে দমন-পীড়নে

সর্বাধিক পঠিত

বোয়ালখালীর অপরাধের বাদশা বিড়ালের মতো পালিয়ে গেলেন কানাডায় 

অপরাধ

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান

সোশ্যাল মিডিয়া

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান
অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল
খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

চট্টগ্রাম প্রতিদিন

খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য

চট্টগ্রাম প্রতিদিন

আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য
বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন

চট্টগ্রাম প্রতিদিন

বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন
সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।

রাজনীতি

সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।
উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই

আইন-আদালত

উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই
বদলি হয় না ইউসুফের! টিকিট-মাদক আর পার্কিং বাণিজ্যে রেলের এই কর্মীর খুঁটি কোথায়?

চট্টগ্রাম প্রতিদিন

বদলি হয় না ইউসুফের! টিকিট-মাদক আর পার্কিং বাণিজ্যে রেলের এই কর্মীর খুঁটি কোথায়?
দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে

মিথ্যা অভিযোগের দাবি, তদন্তে প্রমাণ না মিললেও রেলকর্মীর বদলি নিয়ে প্রশ্ন

স্বাস্থ্য

মিথ্যা অভিযোগের দাবি, তদন্তে প্রমাণ না মিললেও রেলকর্মীর বদলি নিয়ে প্রশ্ন
চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত
চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

বিনোদন

চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

সম্পর্কিত খবর

জাতীয়

অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা
অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা

জাতীয়

চট্টগ্রামসহ সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের ঈদ পূর্ণমিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত।

ভোটারদের পছন্দে শীর্ষে বিএনপি, জামায়াত-আওয়ামী লীগ পিছুটান: নতুন জরিপ

নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনার প্রতিশ্রুতি সিইসির

আজ প্রকাশিত হচ্ছে এসএসসি ও সমমানের ফল, অপেক্ষার অবসান ১৯ লাখ পরীক্ষার্থীর

 দেশের পথে প্রধান উপদেষ্টা।
 দেশের পথে প্রধান উপদেষ্টা।

জাতীয়

ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রতিদিন দ্বিগুণ পরিমাণে কীটনাশক প্রয়োগ করবে ডিএসসিসি।

ইরানে হামলার নিন্দা জানিয়ে বাংলাদেশের বিবৃতি

চকবাজারে বাথরুমের বালতির পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য দক্ষিণ সিটির উদ্যোগ।

লন্ডন বৈঠকের পর নির্বাচন নিয়ে সক্রিয় ইসি, বইছে ভোটের হাওয়া

ঈদের আগে তিন দিনে প্রবাসীদের পাঠানো অর্থ ৭৪০০ কোটি টাকা ছাড়াল

জর্ডানে বাংলাদেশিদের চলাফেরায় সতর্ক থাকার আহ্বান দূতাবাসের

ঢাকা থেকে সিঙ্গাপুরগামী বিমান জরুরি অবতরণ, পাখি আঘাতের সন্দেহ