জেনেভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইরানের জাতিসংঘে রাষ্ট্রদূত আলি বাহরেইনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ইরান তার সার্বভৌম আত্মরক্ষা অভিযান অব্যাহত রাখবে যতক্ষণ পর্যন্ত এই আক্রমণ বন্ধ করা হবে না।
তিনি বলেন, “যদি কোনো প্রতিবেশী দেশের ঘাঁটি ব্যবহার করে অন্য দেশে হামলা চালানো বা আক্রমণ করা হয়, তা স্বাভাবিকভাবেই বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে।”
রাষ্ট্রদূতের এই বক্তব্য ইঙ্গিত দেয় যে ইরান সীমান্তসুরক্ষার পাশাপাশি আক্রমণকারীর বিরুদ্ধে যেকোনো প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা নেবে।
আজকের খবর/ এম.এস.এইচ
