মার্কিন প্রেসিডেন্ট Donald Trump ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনার পথ কার্যত বন্ধ করে দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর তেহরান আলোচনা প্রস্তাব দিয়েছিল।
তবে ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, এখন আলোচনার সময় “পেরিয়ে গেছে”।
এর আগে তিনি জানিয়েছিলেন, ইরানের নতুন নেতৃত্ব ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় আগ্রহ দেখিয়েছে এবং তিনিও সংলাপে প্রস্তুত। পরে White House থেকেও একই ধরনের বার্তা দেওয়া হয়।
তবে সর্বশেষ বক্তব্যে অবস্থান বদলে ট্রাম্প আলোচনার সম্ভাবনা একেবারে নাকচ করায় চলমান উত্তেজনার মধ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আজকের খবর/ এম.এস.এইচ
