আজকের খবর
ads
আন্তর্জাতিক

কিউবার জলসীমায় গোলাগুলি, যুক্তরাষ্ট্রের স্পিডবোটের ৪ আরোহী নিহত

অনলাইন ডেস্ক
কিউবার জলসীমায় গোলাগুলি, যুক্তরাষ্ট্রের স্পিডবোটের ৪ আরোহী নিহত

কিউবার উত্তর উপকূলে সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিবন্ধিত একটি স্পিডবোটের চার আরোহী নিহত হয়েছেন। কিউবা সরকারের দাবি, নিহতরা যুক্তরাষ্ট্রে বসবাসরত কিউবার নাগরিক এবং তারা সন্ত্রাসী উদ্দেশ্যে দেশে প্রবেশের চেষ্টা করছিলেন।

বুধবার ভিলা ক্লারা প্রদেশের কায়ো ফ্যালকোনস দ্বীপের কাছে এ ঘটনা ঘটে। এক বিবৃতিতে কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সন্দেহজনক নৌযানটি শনাক্ত করে কাছে গেলে সেখান থেকে প্রথমে গুলি ছোড়া হয়, যাতে এক কিউবান কমান্ডার আহত হন। পরে সীমান্তরক্ষীরা পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই চারজন নিহত ও ছয়জন আহত হন।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, নৌযানটি থেকে হ্যান্ডগান, অ্যাসল্ট রাইফেল এবং হাতে তৈরি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের কয়েকজনের বিরুদ্ধে অতীতেও সহিংস কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে দাবি করা হয়। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘটনাটিকে ‘অত্যন্ত অস্বাভাবিক’ আখ্যা দিয়ে বলেছেন, ওয়াশিংটনের পক্ষ থেকে স্বতন্ত্রভাবে ঘটনার তদন্ত করা হচ্ছে। সেন্ট কিটস ও নেভিস সফরকালে সাংবাদিকদের তিনি জানান, খোলা সমুদ্রে এ ধরনের গোলাগুলি বিরল এবং কিউবার দেওয়া তথ্যের ওপর নির্ভর না করে যুক্তরাষ্ট্র নিজস্ব অনুসন্ধান চালাবে।

ফ্লোরিডার রিপাবলিকান রাজনীতিকরা এ ঘটনাকে ‘গণহত্যা’ হিসেবে বর্ণনা করে কঠোর জবাবদিহির দাবি তুলেছেন। কংগ্রেস সদস্য কার্লোস গিমেনেজ ও সিনেটর রিক স্কট পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন।

ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন কিউবা তীব্র জ্বালানি সংকটে রয়েছে এবং ওয়াশিংটন ও হাভানার মধ্যে কূটনৈতিক টানাপোড়েন বাড়ছে। উল্লেখ্য, ঠিক ৩০ বছর আগে ‘ব্রাদার্স টু দ্য রেসকিউ’ নামের একটি সংস্থার উড়োজাহাজ ভূপাতিত করার ঘটনার বার্ষিকীর পরদিনই এই প্রাণহানির ঘটনা সামনে এলো।

যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড ও গোয়েন্দা সংস্থাগুলো ইতোমধ্যে ঘটনাস্থলের আশপাশে অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

আজকের খবর/ এম.এস.এইচ

সর্বশেষ

নাসিরুল আলমের প্রথম মৃত্যুবার্ষিকীতে টিসিজেএ’র স্মরণ সভা ও দোয়া মাহফিল

চট্টগ্রাম প্রতিদিন

গণভোটের ফলাফলে বড় সংশোধন, প্রকাশিত হলো নতুন গেজেট

জাতীয়

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

শিগগিরই পুলিশের ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়

শিগগিরই পুলিশের ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
কিউবার জলসীমায় গোলাগুলি, যুক্তরাষ্ট্রের স্পিডবোটের ৪ আরোহী নিহত

আন্তর্জাতিক

কিউবার জলসীমায় গোলাগুলি, যুক্তরাষ্ট্রের স্পিডবোটের ৪ আরোহী নিহত
তিতাসে বিএনপি নেতা মাহফুজ সরকারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

জেলা

আইপি টিভি ও অনলাইন পোর্টালকে নীতিমালার আওতায় আনা হবে: ইয়াসের খান চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়ায় মেঘনার তীর থেকে সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার

সারাদেশ

স্পেনের প্রস্তাব ফিরিয়ে আর্জেন্টিনাকেই বেছে নিয়েছিলেন মেসি

খেলাধুলা

স্পেনের প্রস্তাব ফিরিয়ে আর্জেন্টিনাকেই বেছে নিয়েছিলেন মেসি
মাদারীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী হেফাজতে

সারাদেশ

মাদারীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী হেফাজতে
স্বপ্ন ও মিতসুইয়ের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর

বাণিজ্য

স্বপ্ন ও মিতসুইয়ের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর
কক্সবাজারে ফিলিং স্টেশনে বিস্ফোরণ, দগ্ধ ৬ জন চমেকে ভর্তি

চট্টগ্রাম প্রতিদিন

কক্সবাজারে ফিলিং স্টেশনে বিস্ফোরণ, দগ্ধ ৬ জন চমেকে ভর্তি
কালীগঞ্জে নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

সারাদেশ

কালীগঞ্জে নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার
শাহবাগ থানার সামনে শিক্ষার্থীদের ফের বিক্ষোভ

ক্যাম্পাস

শাহবাগ থানার সামনে শিক্ষার্থীদের ফের বিক্ষোভ
বাগেরহাটের সন্তান নবনিযুক্ত আইজিপি দায়িত্ব গ্রহণ করলেন

সারাদেশ

বাগেরহাটের সন্তান নবনিযুক্ত আইজিপি দায়িত্ব গ্রহণ করলেন

সর্বাধিক পঠিত

বোয়ালখালীর অপরাধের বাদশা বিড়ালের মতো পালিয়ে গেলেন কানাডায় 

অপরাধ

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল
নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান

সোশ্যাল মিডিয়া

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান
অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল
খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

চট্টগ্রাম প্রতিদিন

খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য

চট্টগ্রাম প্রতিদিন

আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য
বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন

চট্টগ্রাম প্রতিদিন

বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন
চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত
সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।

রাজনীতি

সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।
উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই

আইন-আদালত

কথার আগে মানুষ খুনের নেশা ছিন্নমূলের টোকাই ওসমানের

নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক

চট্টগ্রাম প্রতিদিন

নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক
দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে

চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

বিনোদন

চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

ইসরাইলি হামলায় গাজায় ২১ জন নিহত, হাসপাতালের জ্বালানি সঙ্কট চরমে

মস্কোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী: রাশিয়ার সঙ্গে অবস্থান সমন্বয়ের উদ্যোগ

বিশ্বযুদ্ধের ছায়ায় বাংলাদেশ: প্রস্তুত না হলে কী হবে অবস্থা?!

রাশিয়াকে মধ্যস্থতাকারী হিসেবে মানতে নারাজ ইউরোপীয় ইউনিয়ন

ইসরাইলি হামলার পর ইরানের জনগণের প্রতিশোধের দাবি

নিজের মেয়াদের মধ্যেই ‘গোল্ডেন ডোম’ বানাবেন ট্রাম্প

ইরান-ইসরায়েল সংঘাতে সবচেয়ে খারাপ পরিণতি কী হতে পারে?

রাশিয়া দাবি করেছে যে তারা প্রথমবারের মতো ইউক্রেনের মধ্যাঞ্চলীয় অঞ্চলে প্রবেশ করেছে

আগুনে ঘি ঢালছেন যুক্তরাষ্ট্র সতর্ক করল চীন

যুক্তরাষ্ট্র জাতিসংঘের গাজা যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান

ইসরায়েলের হামলা গাজাজুড়ে অব্যাহত, আজ অন্তত ৫১ জন নিহত

রাশিয়া সফরের বিষয়ে যা বললেন কিম
রাশিয়া সফরের বিষয়ে যা বললেন কিম

আন্তর্জাতিক

ইরান-ইসরায়েল সংঘাত: নতুন হামলা ও সতর্কবার্তা

ইরানে ইসরাইলি হামলাকে 'স্পষ্ট উসকানি' বললেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান।

‘দেয়ালে লেখা হয়ে গেছে পাকিস্তানে সরকার গঠন করবে পিপিপি’