পুলিশ বাহিনীর জনবল বাড়াতে শিগগিরই ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পাশাপাশি পুলিশ সার্জেন্ট পদে ১৮০টি শূন্য পদেও দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে বলে তিনি জানান।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, পুলিশ অ্যাসোসিয়েশনের দাবির পরিপ্রেক্ষিতে পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলে তা পরে জানানো হবে।
এছাড়া সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ের আইন-শৃঙ্খলা কমিটি পুনর্গঠনের লক্ষ্যে ইতোমধ্যে নির্দেশনা জারি করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশ সার্জেন্ট পদে ১৮০টি শূন্য পদে প্রচলিত পরীক্ষা পদ্ধতিতে দ্রুত নিয়োগ সম্পন্ন করা হবে।
