ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সাম্প্রতিক গণভোটের ফলাফলের ভিত্তিতে নবনির্বাচিত সংসদ সদস্যদের তালিকা এবং গণভোটের চূড়ান্ত ফলের গেজেট প্রকাশ করা হয়েছে। শুক্রবার গভীর রাতে এ গেজেট জারি করা হয়।
গেজেট অনুযায়ী, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে পড়েছে ৪ কোটি ৮২ লাখ ৬৬০টি ভোট। বিপরীতে ‘না’ ভোট দিয়েছেন ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬ জন ভোটার। একই সঙ্গে বাতিল ব্যালটের সংখ্যাও উল্লেখযোগ্য—মোট ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি ব্যালট বাতিল হয়েছে।
সূত্র জানায়, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন বাংলাদেশ নির্বাচন কমিশন-এর প্রধান নির্বাচন কমিশনার। সে অনুযায়ী আগামী সোমবার অথবা মঙ্গলবার শপথ আয়োজনের সম্ভাবনা রয়েছে।
এছাড়া যেদিন সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে, একই দিনে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণও সম্পন্ন হতে পারে বলে জানা গেছে।
