ঢাকা-১৫ আসনে নিজের নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’র ১৩টি বুথ ভাঙচুরের অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও প্রার্থী ডা. শফিকুর রহমান। তিনি ঘটনাটির নিন্দা জানিয়ে এটিকে পরিকল্পিত সহিংসতা বলে দাবি করেছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি বলেন, তার নির্বাচনী বুথগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ধরনের কাজকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে তিনি মন্তব্য করেন, ভয়ভীতি দেখিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে দমিয়ে রাখার সময় শেষ।
ডা. শফিকুর রহমান আরও বলেন, যারা নীতি ও ভবিষ্যৎ পরিকল্পনার আলোচনায় পিছিয়ে পড়ছে, তারাই সহিংসতার পথ বেছে নিচ্ছে। জনগণের সমর্থন ‘দাঁড়িপাল্লা’র পক্ষে আছে দাবি করে তিনি আশা প্রকাশ করেন, ভোটে তার প্রতিফলন দেখা যাবে।
