গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। একই সঙ্গে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি বলেন, ভোটাররা যেন উৎসাহ নিয়ে কেন্দ্রে এসে ভোট দেন এবং নির্বাচনের ফলাফলে জয়-পরাজয় স্বাভাবিকভাবে মেনে নেন। নির্বাচনকে সফল করতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি তিনি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
