আগামীকালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আজ (১১ ফেব্রুয়ারি) বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়, রাজধানীর গুলশান ২ নম্বর, ৯০ নম্বর সড়কের ১০/সি বাড়িতে বিকেল ৪টায় এই সংবাদ সম্মেলন শুরু হবে। এতে দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহ্দী আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
