চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নির্বাচনী প্রস্তুতির চাপের মাঝেও একজন অসহায় নাগরিকের পাশে দাঁড়িয়ে মানবিক উদাহরণ স্থাপন করেছেন।
কর্ণফুলী টানেলের অস্থায়ী গাড়িচালক নুরুজ্জামান মাতুব্বর গত ২৪ জানুয়ারি ভয়াবহ অগ্নিকাণ্ডে তার সেমি-পাকা বসতঘর হারান। জীবনের একমাত্র সম্বল শেষ হয়ে যাওয়ায় তিনি চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আর্থিক সহায়তার জন্য আবেদন করেন।
জেলা প্রশাসক নুরুজ্জামানের আবেদনটি মনোযোগ দিয়ে শুনে তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা প্রদান করেন এবং পরিবারের খোঁজখবর নেন। এই মানবিক পদক্ষেপে কৃতজ্ঞ নুরুজ্জামান বলেন, “আমার বিশ্বাস হচ্ছিল না—একজন ডিসি আমার পরিবারের কথা এত মন দিয়ে শুনবেন। সত্যি কথা বলতে, তখন আমার কান্না চলে এসেছিল।”
ডিসি জাহিদুল ইসলামের এই উদ্যোগ শুধু একজন পরিবারের কষ্ট লাঘব করেনি, বরং সাধারণ মানুষের কাছে প্রশাসনের প্রতি আস্থা ও বিশ্বাস আরও দৃঢ় করেছে।
