আজকের খবর
ads
অর্থনীতি

বহির্নোঙরে ১৭ জাহাজ, খালাসের অপেক্ষায় ২২৬২৬ কনটেইনার

অনলাইন ডেস্ক
বহির্নোঙরে ১৭ জাহাজ, খালাসের অপেক্ষায় ২২৬২৬ কনটেইনার
সংগৃহীত ছবি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে জারি করা অধ্যাদেশের প্রতিবাদে কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতির প্রভাব পড়েছে চট্টগ্রাম বন্দরে। কনটেইনার জটের পাশাপাশি বহির্নোঙরে অপেক্ষমান জাহাজের সংখ্যাও বেড়েছে। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে আমদানি-রপ্তানি কার্যক্রম।

সোমবার (২৬ মে) দুপুর পর্যন্ত বন্দরের অভ্যন্তরে ৪৩ হাজার ৮২৭টি টিইইউ কনটেইনারের জট তৈরি হয়েছে। যার মধ্যে খালি কনটেইনার রয়েছে পাঁচ হাজার ৭৪৭টি। পাশাপাশি বহির্নোঙরে অবস্থান করছে ১৭টি জাহাজ, যেখানে রয়েছে ২২ হাজার ৬২৬টি টিইইউ কনটেইনার।

বন্দর কর্তৃপক্ষ বলছে, কাস্টমসে কর্মবিরতির কারণে লাগাতার বেশ কয়েকদিন আমদানি পণ্যের স্বাভাবিক সময়ে শুল্কায়ন না হওয়ায় পণ্য খালাস বিলম্বিত হচ্ছে। পণ্য খালাস কমে যাওয়ায় বন্দরে কনটেইনার বেড়েছে। কাস্টমস কর্মকর্তারা কর্মসূচি স্থগিত করায় কোরবানির আগেই খালাস স্বাভাবিক হয়ে কনটেইনার জট কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গত ১৫ মে থেকে ২৫ মে পর্যন্ত টানা ১১ দিন কর্মবিরতি পালন করেন কাস্টমস কর্মকর্তারা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে চলা এ কর্মবিরতির কারণে দেশের সর্ববৃহৎ রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টমস হাউজেও তৈরি হয় অচলাবস্থা। আমদানি ও রপ্তানি পণ্যের ওপর শুল্কায়নসহ সব ধরনের কার্যক্রমে বিঘ্ন ঘটে। এতে মারাত্মক ভোগান্তির পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়েন আমদানি ও রপ্তানিকারকরা।

বন্দর সূত্র বলছে, আমদানি ও রপ্তানি মিলিয়ে প্রতিদিন গড়ে প্রায় সাত হাজার বিল অব অ্যান্ট্রি ও বিল অব এক্সপোর্ট দাখিল হয় চট্টগ্রাম কাস্টমসে।

তকাল রোববার (২৫ মে) রাতে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে দীর্ঘ আলোচনার পর কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত জানায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এতে সোমবার সকাল থেকে সারাদেশের মতো চট্টগ্রাম কাস্টমসেও শুরু হয় স্বাভাবিক কাজকর্ম। ফলে গত কয়েকদিন ধরে গতিহীন শুল্কায়ন কার্যক্রমে ফের গতি ফেরে। কর্মচাঞ্চল্য আসে চট্টগ্রাম কাস্টমসে।

বন্দর কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, সোমবার দুপুর পর্যন্ত বন্দরের অভ্যন্তরে টিইইউ কনটেইনার রয়েছে ৪৩ হাজার ৮২৭টি। আগের সপ্তাহের একই দিনে (গত সোমবার) ছিল ৪৪ হাজার ২১১টি। হালনাগাদ তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে ৯০১৬ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং হয়েছে।

অন্যদিকে, চট্টগ্রাম বন্দরের জেটি ও বহির্নোঙর মিলিয়ে বর্তমানে পণ্য ও কনটেইনারবাহী ১১১টি জাহাজ অবস্থান করছে। এরমধ্যে ৬৮টি জাহাজ থেকে বন্দর এবং বহির্নোঙরে কনটেইনার ও পণ্য খালাস চললেও বসে রয়েছে ৪৩টি। বহিনোঙরে বার্থিং শিডিউলের অপেক্ষায় থাকা ১৭টি জাহাজে টিইইউ কনটেইনার রয়েছে ২২ হাজার ৬২৬টি।

গত ২৪ ঘণ্টায় জাহাজ থেকে বন্দরে টিইইউ কনটেইনার নেমেছে ৪৫২৫টি। ঢাকা আইসিডি (ইনল্যান্ড কনটেইনার ডিপো) থেকে এসেছে ৭৯ টিইইউ। অফডকগুলো থেকে রপ্তানিপণ্য ভর্তি কনটেইনার এসেছে ২১০০ টিইইউ এবং খালি কনটেইনার এসেছে ১০৫৪ টিইইউ। একইভাবে ৪৪৯১ টিইইউ কনটেইনার জাহাজীকরণ হয়েছে। ৪৪ টিইইউ কনটেইনার ঢাকা আইসিডিতে পাঠানো হয়েছে।

অফডকগুলোতে আমদানিপণ্য ভর্তি কনটেইনার পাঠানো হয়েছে ৬০১ টিইইউ। বন্দর থেকে ১১৭০ টিইইউ খালি কনটেইনার অফডকগুলোতে পাঠানো হয়েছে। ১৩৪০ টিইইউ আমদানি পণ্যবাহী কনটেইনার অনচেচিজ সরাসরি আমদানিকারকদের ডেলিভারি দেওয়া হয়েছে। পাশাপাশি বন্দর অভ্যন্তর থেকে ১৮১৪ টিইইউ কনটেইনার পণ্য খালাস দেওয়া হয়েছে।

চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক এএসএম রেজাউল করিম স্বপন জাগো নিউজকে বলেন, কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতির প্রভাবে কাস্টমসের স্বাভাবিক কাজ বিলম্বিত হয়েছে। স্বাভাবিক শুল্কায়ন না হওয়ায় বন্দর থেকে নিয়মিত পণ্য খালাসও সম্ভব হয়নি। এতে বন্দরেও পণ্যে স্তূপ জমেছে। পাশাপাশি কাস্টমসের হাজার হাজার নথি জমে গেছে।

‘সোমবার সকাল থেকে কাস্টমসে পুরোদমে কাজ শুরু হয়েছে। আশা করা হচ্ছে, এ সপ্তাহে অনেক বেশি শুল্কায়ন হবে। বন্দর থেকে পণ্য খালাসও বাড়বে’- বলেন তিনি।

জানতে চাইলে বন্দর সচিব মো. ওমর ফারুক জাগো নিউককে বলেন, চট্টগ্রাম বন্দরের কনটেইনার ধারণ ক্ষমতা রয়েছে ৫৩ হাজারের বেশি। সোমবার সাড়ে ৪৩ হাজার টিইইউ কনটেইনার রয়েছে। বন্দরের অভ্যন্তরে কনটেইনার হ্যান্ডলিংসহ স্বাভাবিক কাজকর্ম চলছে। তবে কাস্টমসে কর্মবিরতির কারণে যে জটিলতার তৈরি হয়েছিল, সেটি অনেকাংশে কেটে গেছে। এখন পণ্য খালাস আরও দ্রুত হবে। ঈদের আগেই স্বাভাবিক অবস্থায় ফিরবে বন্দরের কার্যক্রম।

সর্বশেষ

পদত্যাগ করলেন এনসিপির কেন্দ্রীয় নেতা ফারাহা এমদাদ

জেলা

পদত্যাগ করলেন এনসিপির কেন্দ্রীয় নেতা ফারাহা এমদাদ
কুমিল্লায় ওয়াসা গঠনের সম্ভাব্যতা যাচাইয়েে বৈঠক অনুষ্ঠিত 

জেলা

কুমিল্লায় ওয়াসা গঠনের সম্ভাব্যতা যাচাইয়েে বৈঠক অনুষ্ঠিত 
ধ্বংসস্তূপে ফিরছে মানুষ, লেবাননে মানবিক সংকট ভয়াবহ রূপে

আন্তর্জাতিক

ধ্বংসস্তূপে ফিরছে মানুষ, লেবাননে মানবিক সংকট ভয়াবহ রূপে
ইসলামাবাদে বড় আলোচনার প্রস্তুতি, কূটনৈতিক তৎপরতায় নজর বিশ্বজুড়ে

আন্তর্জাতিক

ইসলামাবাদে বড় আলোচনার প্রস্তুতি, কূটনৈতিক তৎপরতায় নজর বিশ্বজুড়ে
কুমিল্লায় ৫ হাজার ইয়াবাসহ আটক ১

জেলা

কুমিল্লায় ৫ হাজার ইয়াবাসহ আটক ১
তেহরানে অস্ত্র হাতে নারীদের বিক্ষোভ, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে কঠোর বার্তা

আন্তর্জাতিক

তেহরানে অস্ত্র হাতে নারীদের বিক্ষোভ, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে কঠোর বার্তা
সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালুর উদ্যোগ: তথ্যমন্ত্রী

জাতীয়

সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালুর উদ্যোগ: তথ্যমন্ত্রী
নারায়ণগঞ্জে লেকে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

সারাদেশ

নারায়ণগঞ্জে লেকে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পান করুন

আন্তর্জাতিক

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পান করুন
লেবানন যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত

আন্তর্জাতিক

লেবানন যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কূটনৈতিক ‘লাভের শীর্ষে’ পাকিস্তান

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কূটনৈতিক ‘লাভের শীর্ষে’ পাকিস্তান
‘শত্রুর হামলার প্রস্তুতি’ অভিযোগে ইরানে ১২০ জনের বেশি গ্রেফতার

আন্তর্জাতিক

‘শত্রুর হামলার প্রস্তুতি’ অভিযোগে ইরানে ১২০ জনের বেশি গ্রেফতার
ময়মনসিংহ মেডিকেলে ছাত্র সংঘর্ষ, ৭ দিনের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ

সারাদেশ

ময়মনসিংহ মেডিকেলে ছাত্র সংঘর্ষ, ৭ দিনের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ
ইউএইচএফপিও সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

জাতীয়

ইউএইচএফপিও সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
চুরির বিচার করায়  বিচারকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, মুরাদনগরে মানববন্ধন

জাতীয়

চুরির বিচার করায় বিচারকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, মুরাদনগরে মানববন্ধন

সর্বাধিক পঠিত

বোয়ালখালীর অপরাধের বাদশা বিড়ালের মতো পালিয়ে গেলেন কানাডায় 

অপরাধ

বোয়ালখালীর অপরাধের বাদশা বিড়ালের মতো পালিয়ে গেলেন কানাডায় 
আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল
নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান

সোশ্যাল মিডিয়া

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান
অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা

জাতীয়

অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা
চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল
খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

চট্টগ্রাম প্রতিদিন

খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য

চট্টগ্রাম প্রতিদিন

আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য
বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন

চট্টগ্রাম প্রতিদিন

বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন
সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।

রাজনীতি

সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।
উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই

আইন-আদালত

উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই
বদলি হয় না ইউসুফের! টিকিট-মাদক আর পার্কিং বাণিজ্যে রেলের এই কর্মীর খুঁটি কোথায়?

চট্টগ্রাম প্রতিদিন

বদলি হয় না ইউসুফের! টিকিট-মাদক আর পার্কিং বাণিজ্যে রেলের এই কর্মীর খুঁটি কোথায়?
দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে

জেলা

দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে
মিথ্যা অভিযোগের দাবি, তদন্তে প্রমাণ না মিললেও রেলকর্মীর বদলি নিয়ে প্রশ্ন

স্বাস্থ্য

মিথ্যা অভিযোগের দাবি, তদন্তে প্রমাণ না মিললেও রেলকর্মীর বদলি নিয়ে প্রশ্ন
চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত
চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

বিনোদন

চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

সম্পর্কিত খবর

অর্থনীতি

রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন ডলার
রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন ডলার

অর্থনীতি

বহির্নোঙরে ১৭ জাহাজ, খালাসের অপেক্ষায় ২২৬২৬ কনটেইনার
বহির্নোঙরে ১৭ জাহাজ, খালাসের অপেক্ষায় ২২৬২৬ কনটেইনার

অর্থনীতি

বাকলিয়ার আলোচিত মহিউদ্দিন হত্যা মামলার মাস্টারমাইন্ড ও মাদক ব্যবসায়ী আব্দুস সোবহান গ্রেপ্তার
বাকলিয়ার আলোচিত মহিউদ্দিন হত্যা মামলার মাস্টারমাইন্ড ও মাদক ব্যবসায়ী আব্দুস সোবহান গ্রেপ্তার

অর্থনীতি

দ্বিতীয় দিনের মতো কলমবিরতি কর্মসূচিতে অনড় এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা
দ্বিতীয় দিনের মতো কলমবিরতি কর্মসূচিতে অনড় এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা

অর্থনীতি

এপ্রিলের বেতন দিতে পারেনি ৩০ পোশাক কারখানা
এপ্রিলের বেতন দিতে পারেনি ৩০ পোশাক কারখানা

অর্থনীতি

কর আদায়ে এবার শিক্ষার্থীদের কাজে লাগানোর চিন্তা
কর আদায়ে এবার শিক্ষার্থীদের কাজে লাগানোর চিন্তা

অর্থনীতি

তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি
তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি

অর্থনীতি

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে অভূতপূর্ব সাড়া
অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে অভূতপূর্ব সাড়া

অর্থনীতি

পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতির পরিমাণ ১৪৪২১ কোটি টাকা: সিপিডি
পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতির পরিমাণ ১৪৪২১ কোটি টাকা: সিপিডি

অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সাইবার হামলা থেকে সতর্ক ও প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছে
বাংলাদেশ ব্যাংক দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সাইবার হামলা থেকে সতর্ক ও প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছে

অর্থনীতি

আমরা অর্থের অপচয় করতে চাই না: অর্থ উপদেষ্টা
আমরা অর্থের অপচয় করতে চাই না: অর্থ উপদেষ্টা

অর্থনীতি

পেঁয়াজ-রসুনে স্বস্তি, জিরা-এলাচে আগুন
পেঁয়াজ-রসুনে স্বস্তি, জিরা-এলাচে আগুন

অর্থনীতি

বাজেটের ঘোষণার পরও নিত্যপণ্যের বাজার স্থির
বাজেটের ঘোষণার পরও নিত্যপণ্যের বাজার স্থির

অর্থনীতি

অবিবেচকের মতো ভ্যাট বাড়ানো হয়েছে: দেবপ্রিয়
অবিবেচকের মতো ভ্যাট বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

অর্থনীতি

২০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের পথে
২০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের পথে