আসন্ন FIFA World Cup উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য এসেছে এক ব্যতিক্রমী চাকরির সুযোগ। টুর্নামেন্টের সব ম্যাচ দেখার বিনিময়ে দেওয়া হবে ৫০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১ লাখ টাকার সমান।
এই উদ্যোগ নিয়েছে Fox Sports ও Indeed। তারা এমন একজন আগ্রহী ফুটবলভক্ত খুঁজছে, যার কাজ হবে বিশ্বকাপের সব ১০৪টি ম্যাচ দেখা এবং সেই অভিজ্ঞতা অনলাইনে শেয়ার করা।
নির্বাচিত ব্যক্তিকে যুক্তরাষ্ট্রের Times Square–এ বিশেষভাবে তৈরি কাচের কিউবে বসে ‘Fox One’ প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিটি ম্যাচ উপভোগ করতে হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত কনটেন্ট তৈরি করে দর্শকদের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করতে হবে।
প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, এই পদের জন্য মাত্র একজনকে বাছাই করা হবে। আগ্রহীরা Indeed–এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আগামী ৬ জুন একটি বেসবল ম্যাচ চলাকালে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
উল্লেখ্য, আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হতে যাচ্ছে এবারের বিশ্বকাপ। প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিচ্ছে, যা এটিকে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ আসরে পরিণত করেছে।
