কুমিল্লা নগরীতে অভিযান চালিয়ে চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (৫ মে) নগরীর কাপ্তান বাজার এলাকা থেকে মোরশেদা আক্তার সানজু নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।
পুলিশ সূত্রে জানা যায়, মোরশেদা আক্তার সানজুর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও জাল চেকের মাধ্যমে প্রতারণার অভিযোগে একাধিক মামলা রয়েছে। সংশ্লিষ্ট মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়।
গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে ওসি তৌহিদুল আনোয়ার বলেন, “থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা রয়েছে।”
