পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে ফেরার সময় এক ভারতীয় নাগরিককে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তার কাছ থেকে ২৪ হাজার ৬০০ মার্কিন ডলার জব্দ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে বিজিবি সদস্যরা সন্দেহজনকভাবে ওই ব্যক্তিকে আটক করে। পরে তার কাছ থেকে বিপুল পরিমাণ ডলার উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে প্রক্রিয়া শুরু হয়েছে এবং কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গেও বিষয়টি সমন্বয় করা হচ্ছে।
