নোয়াখালীর চাটখিল পৌর শহরে কৃত্রিম সংকট তৈরি করে অকটেন বিক্রি বন্ধ রাখার অভিযোগে দুটি পেট্রল পাম্পকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এর মধ্যে আনিতাশ ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা এবং তারাজ ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী জানান, জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
