কুমিল্লায় হঠাৎ মাছ বাজার পরিদর্শনে যান কৃষি, মৎস এবং খাদ্যমন্ত্রী হাজী আমিন উর রশীদ ইয়াছিন।
শনিবার (৭ মার্চ) নগরীর মাছের বাজারের পরিস্থিতি এবং ক্রেতা-বিক্রেতাদের সার্বিক বিষয় খোঁজ খবর নিতে তিনি রাজগঞ্জ মাছ বাজারে যান। এ সময় তিনি সাধারণ জেলে এবং মাছ ক্রেতা বিক্রেতাদের খোঁজ খবর নিয়েছেন। সাধারণ ক্রেতাদের সঙ্গে মাছও ক্রয় করেন তিনি।
এদিকে হঠাৎ বাজারে মন্ত্রীর উপস্থিতি দেখে ক্রেতা ও বিক্রেতাদের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়। এ সময় তিনি বাজারের বিভিন্ন মাছের দোকান ঘুরে দেখেন।
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা জানান, একজন মন্ত্রীকে সাধারণ মানুষের মতো বাজারে এসে মাছ কিনতে দেখে তারা আনন্দিত ও বিস্মিত হয়েছেন।
এদিন সকালে মন্ত্রী নগরীর বিভিন্ন মাছ বাজারের খোঁজ খবর নেন। পরে রাজগঞ্জ বাজার পরিদর্শন করেন। এ সময় মন্ত্রীকে কোনো প্রটোকল নিতে দেখা যায়নি।
