পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য বজায় রাখতে সারাদেশে একযোগে ২৫ কোটি গাছের চারা রোপণের বৃহৎ কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এ পরিকল্পনায় ‘কার্বন ট্রেডিং’ বা কার্বন বাণিজ্য খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আগামী মে মাস থেকে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
বুধবার (৪ মার্চ) প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
মন্ত্রী বলেন, নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী মে মাস থেকেই দেশব্যাপী গাছের চারা রোপণ কার্যক্রম শুরু হবে। বৈঠকে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নের নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
