বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে আজ ৩ মার্চ এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সম্মানে কুমিল্লা মহানগর জামায়াতের কার্যালয় এই মাহফিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ এতে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার আমীর এডভোকেট মোঃ শাহজাহান, উত্তর জেলা আমীর অধ্যাপক মো: আবদুল মতিন, কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমীর মোঃ মুসলেহ উদ্দিন ও সেক্রেটারি মাওলানা মোঃ মাহবুবুর রহমান ও সহকারী সেক্রেটারি কাউন্সিলর মোশাররফ হোসাইন। অনুষ্ঠান পরিচালনা করেন কুমিল্লা মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ কামারুজ্জামান সোহেল। সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন, বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব সহিদ উল্লাহ মিয়াজী, কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক ও সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল।
উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, সহ সাধারণ সম্পাদক বাহার রায়হান, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম, গাজীউল হক সোহাগ, গোলাম কিবরিয়া, খায়রুল আহসান মানিক, সেলিম রেজা মুন্সি, শাহ শফি,আনোয়ার হোসেন সহ অনেকে। জামায়াত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, এডভোকেট সালেহ উদ্দিন খন্দকার, এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী, কাজী নজির আহমেদ, মোহাম্মদ হোসাইন প্রমুখ।
জামায়াত নেতা কাজী দ্বীন মোহাম্মদ বলেন, সারে বিশ্বে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, এর থেকে উত্তোরণের জন্য মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। জাতীয় নির্বাচনের পর জাতীর প্রত্যাশার বিরুদ্ধে সরকার কোন পদক্ষেপ নিলে জনগণকে সাথে নিয়ে প্রয়োজনে জামায়াত রাজপথে নামবে বলেও তিনি হুশিয়ারি দেন।
