দৈনিক The Daily ‘Business Mirror’-এর কুমিল্লা প্রতিনিধি সাংবাদিক ইলিয়াস হোসাইনের বাসায় চুরির ঘটনা ঘটেছে।
কুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকার বজ্রপুর ইউসুফ স্কুলের পাশের বাসায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ঘটনার দিন সারাদিন ইলিয়াস হোসাইনের পরিবারের সদস্যরা বাসার বাইরে ছিলেন। রাতে তারাবির নামাজ শেষে বাসায় ফিরে তারা দেখতে পান, রান্নাঘরের জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করেছে।
চোরের দল ঘরে ঢুকে নগদ টাকা ও বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে। ঘটনার পরপরই বিষয়টি স্থানীয়দের জানানো হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
স্থানীয়রা বলছেন, এলাকায় রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
