দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে কঠোর বার্তা দিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত রাখা হবে। “দুর্নীতি করব না, কাউকে করতেও দেবো না”—এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
মন্ত্রী জানান, শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্ট বৃদ্ধির বিষয়েও আলোচনা হবে।
এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে কোনো ধরনের দুর্নীতি বা রাজনীতিকরণ বরদাশত করা হবে না। তিনি জোর দিয়ে বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রম স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সরকারের পক্ষ থেকে শিক্ষা খাতে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়।
