ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিতব্য ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটকে সামনে রেখে তিনি এই ভাষণ দেবেন। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।
প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
আগামী বৃহস্পতিবার সারা দেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার সংক্রান্ত গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনের মাত্র দুই দিন আগে দেওয়া এই ভাষণের মাধ্যমে জাতির জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
