ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সম্ভাব্য নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য ৫০টি সরকারি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, নতুন মন্ত্রীদের শপথ গ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ বা ১৮ ফেব্রুয়ারি। তবে প্রয়োজন অনুযায়ী এর আগেও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সরকারি সূত্র বলছে, নতুন প্রশাসনিক কার্যক্রম দ্রুত শুরু করতে আগাম এই প্রস্তুতি নেওয়া হয়েছে। মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শেষ হলেই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন নতুন মন্ত্রীরা।
