চলতি ফেব্রুয়ারিতেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের ছুটি আসছে। ধারাবাহিক ছুটির কারণে আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
জানা গেছে, ১১ ও ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ছুটি থাকবে। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি—শুক্রবার ও শনিবার—পড়ায় মোট পাঁচ দিনের বিরতি তৈরি হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা বিশ্লেষণে দেখা যায়, এটি বছরের প্রথম বড় ছুটি এবং তালিকাভুক্ত পঞ্চম ছুটি। নির্বাচন উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিনও সাধারণ ছুটি থাকবে বলে জানানো হয়েছিল।
এদিকে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটি রাখার সিদ্ধান্ত রয়েছে, যাতে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
