আজকের খবর
ads
চট্টগ্রাম প্রতিদিন

সতর্কতার সময় শেষ, বিশৃঙ্খলা করলে সরাসরি ব্যবস্থা: চট্টগ্রাম ডিসি

অনলাইন ডেস্ক
সতর্কতার সময় শেষ, বিশৃঙ্খলা করলে সরাসরি ব্যবস্থা: চট্টগ্রাম ডিসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলার পরিকল্পনাকারীদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি স্পষ্টভাবে বলেছেন, নির্বাচনের দিন কাউকে আর সতর্ক করা হবে না—আইন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) চট্টগ্রামের কর্ণফুলী ও আনোয়ারা উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, “আজই আমরা শেষবারের মতো সতর্ক করে দিচ্ছি। নির্বাচনের দিন কেউ যদি কোনো কেন্দ্রে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করে, তাকে সতর্ক করার আর কোনো সুযোগ থাকবে না—শুধু ব্যবস্থা নেওয়া হবে।”

নির্বাচনকে ঘিরে প্রশাসনের অবস্থান ‘একেবারেই পরিষ্কার’ উল্লেখ করে তিনি বলেন, “নো ড্রামা, নো লবিং—এটাই আমাদের অবস্থান। আবারও বলছি, নো ড্রামা।”

নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে নিবিড় মনিটরিংয়ের আওতায় আনা হয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, “আমরা প্রত্যেককে মনিটর করছি। আমাকে যেমন রিটার্নিং অফিসার হিসেবে মনিটর করা হচ্ছে, তেমনি আপনাদের প্রতিটি কার্যক্রমও পর্যবেক্ষণে রয়েছে। কোনো ধরনের চালাকি বা অসততার আশ্রয় নেবেন না।”

প্রিজাইডিং অফিসারদের উদ্দেশে তিনি বলেন, আইন অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে, আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তিনি জানান, প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আনসার বাহিনী মোবাইল ব্যবস্থার মাধ্যমে কেন্দ্র পর্যবেক্ষণ করবে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির সদস্যরাও বডি-অন ক্যামেরার আওতায় থাকবেন। জেলা ও উপজেলা পর্যায় থেকে কেন্দ্রগুলো সেন্ট্রালি মনিটর করা হবে।

তিনি বলেন, “কেউ যদি মনে করেন তাকে কেউ দেখছে না, তাহলে তিনি ভুল করছেন। অনুগ্রহ করে অন্ধকার থেকে বের হয়ে আসুন।”

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন নিরন্তর কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ছুটির দিনসহ দিন-রাত মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যরা সর্বোচ্চ শক্তি নিয়ে দায়িত্ব পালন করবেন।

দায়িত্ব পালনে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, “ব্যক্তি বা দল নয়—আমরা বাংলাদেশকে জেতাতে মাঠে নেমেছি।”

নির্বাচনকে ভবিষ্যৎ নির্ধারণের আয়োজন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “এটি কোনো ক্ষমতার পালাবদল নয়; এটি এমন এক আয়োজন, যেখানে নির্ধারিত হবে আমাদের আগামী দিনের বাংলাদেশ।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সরকার, লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান, উপ-পরিচালক (স্থানীয় সরকার) গোলাম মাঈনউদ্দিন হাসান, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ এবং আনসার ও ভিডিপির পরিচালক ও জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মোস্তাক আহমদ।

সভায় সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তাহমিনা আক্তার এবং কর্ণফুলী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সজীব কান্তি রুদ্র।

সর্বশেষ

সতর্কতার সময় শেষ, বিশৃঙ্খলা করলে সরাসরি ব্যবস্থা: চট্টগ্রাম ডিসি

চট্টগ্রাম প্রতিদিন

সতর্কতার সময় শেষ, বিশৃঙ্খলা করলে সরাসরি ব্যবস্থা: চট্টগ্রাম ডিসি
ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

আইন-আদালত

দেশে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

সারাদেশ

গুরুত্বপূর্ণ তথ্য সুরক্ষায় উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ সংশোধন, দেশে রাখতে হবে ক্লাউড ডেটার কপি

জাতীয়

বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধনের প্রস্তাব স্থগিত, গভর্নরকে অর্থ উপদেষ্টার চিঠি

অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধনের প্রস্তাব স্থগিত, গভর্নরকে অর্থ উপদেষ্টার চিঠি
কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বিভাগে নাহিদের আবেদন, কাল শুনানির সম্ভাবনা

রাজনীতি

পিএসএল নিলামে নাম দিয়েছেন ৫০ বাংলাদেশি, সর্বোচ্চ ক্যাটাগরিতে কেউ নেই

খেলাধুলা

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহীর কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না

কারাবন্দি অবস্থায় সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

মিরপুরে জামায়াত আমিরের সমর্থনে নারীদের বড় মিছিল, দাঁড়িপাল্লায় ভোটের আহ্বান

বিশ্বকাপ সামনে রেখে নেইমারকে নিয়ে সতর্ক সান্তোস, তাড়াহুড়ো নয় মাঠে ফেরা

ফরিদপুর-১ আসনে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপির তিন নেতা বহিষ্কার

রাজনীতি

ফরিদপুর-১ আসনে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপির তিন নেতা বহিষ্কার
পাকিস্তানে মসজিদে বোমা হামলা: শোক জানালেন পুতিন, সন্ত্রাস দমনে সহায়তার প্রস্তাব

আন্তর্জাতিক

পাকিস্তানে মসজিদে বোমা হামলা: শোক জানালেন পুতিন, সন্ত্রাস দমনে সহায়তার প্রস্তাব
স্বর্ণের দামে বড় উল্লম্ফন, অপরিবর্তিত রুপার বাজার

বাণিজ্য

স্বর্ণের দামে বড় উল্লম্ফন, অপরিবর্তিত রুপার বাজার
২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে তারেক রহমান, নির্বাচনী সমাবেশে জনসমাগম

রাজনীতি

২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে তারেক রহমান, নির্বাচনী সমাবেশে জনসমাগম

সর্বাধিক পঠিত

বোয়ালখালীর অপরাধের বাদশা বিড়ালের মতো পালিয়ে গেলেন কানাডায় 

অপরাধ

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল
অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান

সোশ্যাল মিডিয়া

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান
চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল
খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য

বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন

চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত

সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।

রাজনীতি

সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।
কথার আগে মানুষ খুনের নেশা ছিন্নমূলের টোকাই ওসমানের

আইন-আদালত

কথার আগে মানুষ খুনের নেশা ছিন্নমূলের টোকাই ওসমানের
নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক

চট্টগ্রাম প্রতিদিন

নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক
উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই

আইন-আদালত

উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই
চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

বিনোদন

চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার
দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে

জেলা

সম্পর্কিত খবর

চট্টগ্রাম প্রতিদিন

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল
আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল
চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

চট্টগ্রাম প্রতিদিন

আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য
আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য

চট্টগ্রাম প্রতিদিন

বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন
বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত
চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত

চট্টগ্রাম প্রতিদিন

নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক
নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক

চট্টগ্রাম প্রতিদিন

দক্ষিণ বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের মাদক ব্যবসা, আতঙ্কে এলাকাবাসী

আন্দ্রেই স্তেনিন আন্তর্জাতিক ফটো কনটেস্টে প্রথম পুরস্কার চট্টগ্রামের সুমনের

দপ্তরাদেশ ছাড়াই জিএমের পিএ পদে মাহবুব রেলওয়ে পূর্বাঞ্চলে প্রকাশ্য পদদখল

চট্টগ্রামের পাহাড়তলী থানায় নতুন ওসি জসিম উদ্দিন।

ভালো মানুষ হয়ে সমাজকে আলোকিত করতে হবে: ডা. শাহাদাত হোসেন

‎২৬০ কোটি টাকার ঋণখেলাপি: বিএনপি নেতাসহ স্ত্রীর গ্রেপ্তারি পরোয়ানা জারি!

স্বদেশ বিচিত্রা সম্পাদক অশোক ধরের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রামে সভা

চট্টগ্রাম প্রেস ক্লাবের নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদ