আজকের খবর
ads
বাণিজ্য

শত শত গাড়ি আমদানি, হঠাৎ এত কেনাকাটার কারণ কী?

অনলাইন ডেস্ক
শত শত গাড়ি আমদানি, হঠাৎ এত কেনাকাটার কারণ কী?

গত ছয় মাসে চট্টগ্রাম বন্দর ও কাস্টম হাউস দিয়ে ৫ হাজার কোটি টাকার বেশি মূল্যের সাত হাজারেরও বেশি গাড়ি খালাস হয়েছে, যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এ সময়ে ৬ হাজার ৬৫১টি গাড়ি ছাড়ের বিপরীতে রাজস্ব আদায় হয়েছে প্রায় ১ হাজার ১৫৩ কোটি টাকা। নির্বাচনের আগমুহূর্তে চাহিদা বেড়ে যাওয়ায় গাড়ি আমদানি ও ডেলিভারি—দুটোই উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বর্তমানে চট্টগ্রাম বন্দরের কার শেড গেটে সারি সারি গাড়ি দাঁড়িয়ে থাকা নিত্যদিনের চিত্র। প্রতিদিন গড়ে ৪০ থেকে ৫০টি গাড়ি ডেলিভারি নিচ্ছেন আমদানিকারকরা। বন্দর সূত্র জানায়, চলতি অর্থবছরের শুরু জুলাইয়ে যেখানে ৪৩৯টি গাড়ি আমদানি হয়েছিল, পরের মাসেই সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৫০৫টিতে। ডিসেম্বর মাসে আমদানি হয় ১ হাজার ৫৮টি গাড়ি।

হিসাব অনুযায়ী, গত ছয় মাসে ১৬টি রো-রো জাহাজে করে ৮৪১টি নতুন ও ৬ হাজার ২২৫টি রিকন্ডিশন গাড়ি দেশে এসেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক ওমর ফারুক বলেন, বর্তমানে গাড়ি ডেলিভারি আগের তুলনায় অনেক দ্রুত হচ্ছে। বন্দরে এখন মোট গাড়ি রয়েছে মাত্র ৪৭১টি, যার বেশিরভাগই ৩০ দিনের কম সময় ধরে অবস্থান করছে।

নিয়ম অনুযায়ী, ৩০ দিনের মধ্যে গাড়ি ছাড় না হলে তা নিলামের জন্য পাঠানো হয়। বর্তমানে নিলামযোগ্য নতুন গাড়ির সংখ্যা মাত্র ১০৩টি। দ্রুত নিলাম কার্যক্রম ও ডিউটি কমার সুযোগ না থাকায় আমদানিকারকরা এখন আর গাড়ি ফেলে রাখছেন না।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে আগের বছরের একই সময়ের তুলনায় ১ হাজার ৩৪টি বেশি গাড়ি ডেলিভারি হয়েছে এবং রাজস্ব আদায় বেড়েছে ১২৪ কোটি টাকা। চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার শরীফ মো. আল আমিন বলেন, মানুষের ক্রয়ক্ষমতা বাড়া ও অর্থনৈতিক সূচকের উন্নতির কারণে গাড়ি আমদানিও বেড়েছে। পাশাপাশি বিত্তবানদের মধ্যে বিলাসী পণ্যের প্রতি আগ্রহও বাড়ছে।

বারভিডার সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাবিবুর রহমান জানান, ট্যারিফ বৃদ্ধি পাওয়ায় ওয়ারফেন্ড ও গুদাম ভাড়া দ্বিগুণের বেশি হওয়ায় আমদানির সঙ্গে সঙ্গেই গাড়ি ছাড় করানো হচ্ছে। বর্তমানে ব্যক্তিগত শখের চেয়ে করপোরেট গ্রাহকরাই বেশি গাড়ি কিনছেন।

প্রসঙ্গত, জাপানসহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে বছরে ২০ হাজারের বেশি গাড়ি আমদানি হয়। তুলনামূলক কম ট্যারিফের কারণে এসব গাড়ির বড় একটি অংশ মোংলা বন্দর দিয়েও খালাস করা হয়।

আজকের খবর/ এম.এস.এইচ.

সর্বশেষ

খামেনির মৃত্যু ও পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে বড় সংঘাতের শঙ্কা

আন্তর্জাতিক

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন ও ক্ষমতার কাঠামো

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন দিনে ৭৪ ফ্লাইট বাতিল

জাতীয়

ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী

রাজনীতি

আলোচনায় সাবেক ছাত্রদল নেত্রী জুঁই

সারাদেশ

আলোচনায় সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
যেভাবে খামেনির অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরাইল

আন্তর্জাতিক

যেভাবে খামেনির অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরাইল
মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে প্রবাসীদের পাশে সরকার

জাতীয়

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে প্রবাসীদের পাশে সরকার
খামেনির মৃত্যুতে ইয়েমেনের হুথিদের সমবেদনা

আন্তর্জাতিক

খামেনির মৃত্যুতে ইয়েমেনের হুথিদের সমবেদনা
সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবহেলিত কুমিল্লাকে এগিয়ে নেওয়া সম্ভব - কৃষিমন্ত্রী

জেলা

পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটের বাইরে বিক্ষোভে অন্তত ৯ জন নিহত

আন্তর্জাতিক

পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটের বাইরে বিক্ষোভে অন্তত ৯ জন নিহত
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত দলের ১২ সদস্য গ্রেপ্তার, লুন্ঠিত মালামাল উদ্ধার

কুমিল্লা চকবাজার ফাঁড়িতে ‘সোর্স সাজ্জাদ’ ও এএসআই সিরাজের অদৃশ্য শাসন

চিকিৎসকদের সব সহযোগিতা দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয়

চিকিৎসকদের সব সহযোগিতা দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
তেল আবিবে ইরানের হামলায় অন্তত ৪০ ভবন ক্ষতিগ্রস্ত, দুই শতাধিক বাসিন্দা সরানো

আন্তর্জাতিক

তেল আবিবে ইরানের হামলায় অন্তত ৪০ ভবন ক্ষতিগ্রস্ত, দুই শতাধিক বাসিন্দা সরানো
নিউমোনিয়ায় আক্রান্ত, হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী আমীর খসরু

সর্বাধিক পঠিত

বোয়ালখালীর অপরাধের বাদশা বিড়ালের মতো পালিয়ে গেলেন কানাডায় 

অপরাধ

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান

সোশ্যাল মিডিয়া

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান
চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল
খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

চট্টগ্রাম প্রতিদিন

খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য

চট্টগ্রাম প্রতিদিন

আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য
বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন

চট্টগ্রাম প্রতিদিন

বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন
চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত
সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।

রাজনীতি

সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।
উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই

আইন-আদালত

কথার আগে মানুষ খুনের নেশা ছিন্নমূলের টোকাই ওসমানের

নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক

চট্টগ্রাম প্রতিদিন

নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক
দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে

চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

বিনোদন

চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

সম্পর্কিত খবর

বাণিজ্য

স্বর্ণের দাম টানা ৩ দফায় ১৩ হাজার ৯৯ টাকা কমলো

সবার আগে গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কার কেন দরকার

অবসরের বয়সসীমা বৃদ্ধির সিদ্ধান্ত হবে আত্মঘাতী, করণীয় কী?

প্রস্তাবনা : বাঙালি মুসলমান রেনেসাঁসের সূচনা হোক

বিশ্ববাজারে সোনার দাম কমলেও রূপার নতুন ইতিহাস

শিক্ষা প্রশাসন ও শিক্ষাঙ্গনে নৈরাজ্য
শিক্ষা প্রশাসন ও শিক্ষাঙ্গনে নৈরাজ্য

বাণিজ্য

বিশ্ববাজারে স্বর্ণের ঝলক: আবারও রেকর্ড ভাঙার পথে সোনার দাম

উচ্চাদালতে বিচারক নিয়োগে স্বচ্ছতা
উচ্চাদালতে বিচারক নিয়োগে স্বচ্ছতা

বাণিজ্য

রাজনীতির লাগামহীন পাগলা ঘোড়ার কান্ড !
রাজনীতির লাগামহীন পাগলা ঘোড়ার কান্ড !

বাণিজ্য

ছাত্রলীগ এক কলঙ্কিত নাম
ছাত্রলীগ এক কলঙ্কিত নাম

বাণিজ্য

রাজধানীতে মুরগির ডিম ও সবজির দাম বেড়েছে, ভোক্তাদের চাপ বৃদ্ধি

জুলাইয়ের ২৬ দিনে রেমিট্যান্স এসেছে ১৯৩ কোটি ডলার

বাংলাদেশি টাকায় আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যনির্বাহী কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত

১ নভেম্বর থেকে শুরু হচ্ছে আন্তঃএমএফএস লেনদেন, খরচ বাড়বে গ্রাহকের