স্থানীয় সরকার নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যেই নির্বাচন আয়োজনের চেষ্টা করছে সরকার।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, স্থানীয় সরকার গণতন্ত্রের মূল ভিত্তি এবং এটিকে শক্তিশালী করা গেলে পুরো গণতান্ত্রিক কাঠামো আরও মজবুত হবে। এ সময় জেলা প্রশাসকদের দেওয়া বিভিন্ন পরামর্শ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ে সরকারের কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসকদের জনগণকে সঙ্গে নিয়েই কাজ করতে হবে। কারণ জনগণই দেশের প্রকৃত মালিক।
বিগত সময়ে স্থানীয় সরকার ব্যবস্থায় দুর্নীতি ও ক্ষতির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এসব বিষয়ে তদন্ত করা হবে এবং ভবিষ্যতে যেন এমন অনিয়ম না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান–এর বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে কাজ চালিয়ে যাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
