কুমিল্লার মুরাদনগরে মানসিক যন্ত্রণা ও অভাবের তাড়নায় বিষ পান করে মা তাঁর মেয়েকে নিয়ে আত্মহত্যা করেছে|
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবা গত রাত আনুমানিক ৪টার
দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে
মারা যাওয়া ওই নারী আলীপুর গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে
খাদিজা বেগম (৩০) ও তাঁর মেয়ে রোকাইয়া (৫)| ঘটনার সময় মা ও মেয়ে ছাড়া তাদের ঘরে আর কেউ ছিলনা বলে জানিয়েছে পুলিশ|
স্থানীয় সূত্রে জানা যায়, খাদিজা বেগমের প্রথম বিয়ের পর
বেশিদিন তার সংসার টেকেনি| পরবর্তীতে একই উপজেলার কামল্লা গ্রামের হুমায়ুন কবিরের সাথে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন| দাম্পত্য জীবনে তাদের একটি কন্যাসন্তান জন্ম নেয়| তার কিছুদিন পরই খাদিজা বেগমের স্বামী হুমায়ুন কবির মারা যান| তারপর থেকে আলীপুর গ্রামে বাবার বাড়িতেই থাকতেন খাদিজা বেগম|
পরিবারের সদস্যরা জানান, স্বামীর মৃত্যুর পর থেকেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন খাদিজা| বুধবার দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে খাদিজা বেগম ও তার মেয়ে রোকাইয়া বিষ পান করেন| এক পর্যায়ে মেয়ে রোকাইয়া কান্নাকাটি শুরু করলে পাশের ঘর থেকে খাদিজার মা রাফিয়া বেগম ঘরের দরজা খুলে দেখে মেয়ে ও নাতিনি বিষ পান করেছে| এ সময় তাদেরকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা ্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দুজনেই মৃত্যুবরণ করেন
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মো: আব্দুল কাদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক অসুস্ততা ও অভাব অনটনের কারণেই আত্মহত্যা করে থাকতে পারে| মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মৃত্যু হওয়ার কারণে ময়নাতদন্তের বিষয়টি মুরাদনগর থানা পুলিশ দেখছে| এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কৰ্মকর্তা (ওসি মোঃ মাসরুরুল হক জানান, লাশ দু'টির সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে| পাশাপাশি বাঙ্গরা বাজার থানা কে বেতার বার্তার মাধ্যমে অবহিত করা হয়েছে|
জেলা
কুমিল্লায় অভাবের তাড়নায় বিষপানে মা-মেয়ের আত্মহত্যা
লেখকঃ মো: ইয়াসিন সরকার,কুমিল্লা
