সংসদে প্রধানমন্ত্রীর নিজ কক্ষে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদের দক্ষিণ প্লাজায় জানাজার আনুষ্ঠানিকতা শেষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সোমবার (৩০ মার্চ) দুপুরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী অধ্যাপক দিলারা হাফিজের জানাজা শেষে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে সঙ্গে নিয়ে নিজের কক্ষে প্রবেশ করেন এবং সেখানে কিছু সময় আলোচনা করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন জানান, জানাজার পর প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে নিয়ে কক্ষে যান এবং প্রায় ১৭-১৮ মিনিট ধরে আলাপ করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রী নিজেই বিরোধীদলীয় নেতাকে তার কক্ষ পর্যন্ত এগিয়ে দেন।
বৈঠক চলাকালে স্থানীয় সরকারমন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।
