ইরান ও হিজবুল্লাহ-র সমন্বিত হামলায় কেঁপে উঠেছে ইসরায়েল। দেশটির অন্তত ১০০টিরও বেশি শহরে একযোগে সতর্কসংকেত বা সাইরেন বেজে ওঠে, ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, লেবানন থেকে হিজবুল্লাহর রকেট হামলার পাশাপাশি ইরান থেকেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ফলে দেশটির বিস্তীর্ণ অঞ্চলে একযোগে এই হামলার প্রভাব দেখা যায়।
যদিও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে হাইফা উপকূলীয় এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, ইরান ও হিজবুল্লাহর এই সমন্বিত হামলা চলমান সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে এবং অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।
