দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি সামাল দিতে করণীয় নির্ধারণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে এসে প্রধানমন্ত্রী প্রথমে দাপ্তরিক কিছু কাজ সম্পন্ন করেন। এরপর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন।
পরে মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয়’ বিষয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন তিনি।
