ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-সুদানি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব মার্ক রুবিও-কে বলেছেন, মধ্যপ্রাচ্য যুদ্ধে ইরাকের আকাশসীমা, ভূখণ্ড বা জলসীমা কোনোভাবেই প্রতিবেশী দেশের বিরুদ্ধে হামলার জন্য ব্যবহার করা যাবে না।
আল-সুদানি তার অফিসের বরাতে বলেন, ইরাককে চলমান সংঘাতে টানার যে কোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করা হচ্ছে এবং যে কোনো পক্ষের দ্বারা আকাশসীমার লঙ্ঘন সহ্য করা হবে না।
উল্লেখ্য, যুদ্ধ শুরু হবার কিছু সময়ের মধ্যেই বিভিন্ন দিক থেকে যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরাকের আকাশে প্রবেশ করে। ইরাক যুদ্ধের শুরু থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, যার জবাবে ইরান-সমর্থিত গ্রুপগুলোও যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে আক্রমণ চালাচ্ছে।
