আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–এর বিচার কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনমন্ত্রী ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছেন যে ট্রাইব্যুনালের কার্যক্রম স্বাভাবিক ধারায় চলবে। সেই প্রেক্ষিতে প্রসিকিউশন টিমও বিচার প্রক্রিয়া নিয়মিত রাখার প্রত্যাশা করছে।
তিনি আরও বলেন, সরকার আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট কোনো নির্দেশনা না দিলেও বিচার অব্যাহত রাখার বিষয়ে ইতিবাচক বার্তা পাওয়া গেছে। দায়িত্বে থাকা পর্যন্ত প্রসিকিউশন টিম ন্যায়বিচারের স্বার্থে সব কার্যক্রম চালিয়ে যাবে।
এদিন জুলাই হত্যাকাণ্ড মামলায় অভিযুক্ত সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। সাক্ষ্য দেন মিরপুর এলাকার শহীদ ফজলে রাব্বি ও শহীদ তানহার বাবা। তারা আদালতে তাদের সন্তানদের মৃত্যুর বেদনাদায়ক বিবরণ তুলে ধরেন।
