আজকের খবর
ads
শিক্ষা

প্রাথমিক শিক্ষার্থীদের দেওয়া হবে ব্যাগ, পোশাক ও জুতা, জানালেন শিক্ষা প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রাথমিক শিক্ষার্থীদের দেওয়া হবে ব্যাগ, পোশাক ও জুতা, জানালেন শিক্ষা প্রতিমন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন সহায়তা কর্মসূচির ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিক্ষার্থীদের বিনামূল্যে পাটের তৈরি ব্যাগ, পোশাক ও ফুটওয়্যার সামগ্রী বিতরণ করা হবে।

বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের শীর্ষস্থানীয় চামড়াজাত পণ্য ও জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রথম ধাপে একটি পাইলট প্রকল্পের আওতায় প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মানসম্মত স্কুল জুতা দেওয়া হবে। এ উদ্যোগ বাস্তবায়নে দেশের বড় করপোরেট প্রতিষ্ঠানগুলো তাদের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে সহযোগিতার আশ্বাস দিয়েছে।

তিনি আরও বলেন, এই কর্মসূচিকে শুধু সামগ্রী বিতরণের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে না, বরং শিশুদের জন্য একটি মর্যাদাপূর্ণ ও সমন্বিত সহায়তা ব্যবস্থায় রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এজন্য জুতার মান, নকশা ও উৎপাদন প্রক্রিয়ায় নির্দিষ্ট মান বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে দেশের প্রতিটি উপজেলায় দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে জুতা বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে প্রায় এক লাখ শিক্ষার্থী এই সুবিধার আওতায় আসবে বলে জানানো হয়েছে।

এ সময় জুতার গুণগত মান ও প্রযুক্তিগত মানদণ্ড নির্ধারণে একটি বিশেষ কমিটি গঠনের নির্দেশ দেন প্রতিমন্ত্রী। এতে মন্ত্রণালয়ের প্রতিনিধি, প্রযুক্তিবিদ, চামড়া ইনস্টিটিউট, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট কোম্পানিগুলোর প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।

তিনি জানান, সরকারের ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে দ্রুত সময়ের মধ্যে এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিয়মিতভাবে এ ধরনের পণ্য উৎপাদন করায় দ্রুত কাজ সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

সভায় মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন-সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের খবর/ এম.এস.এইচ

সর্বশেষ

কুমিল্লায় সর্বাধুনিক ওমেন্স আর্ট বিউটি পার্লারের উদ্বোধন করলেন বিদ্যা সিনহা মীম

জেলা

চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

সারাদেশ

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে ‘রাজিব’ গ্রেপ্তার, কঠিন বিচারের দাবিতে ফেসবুকে ঝড়

শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীর উদ্ভাবিত স্মার্ট কারে চড়ে প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

জাতীয়

হাসনাত আব্দুল্লাহ'র সংসদের প্রথম মাসের বেতনের অংশ পেলো বেদে সম্প্রদায়ের অবহেলিত শিক্ষার্থীরা

ময়মনসিংহে ৬০ হাজার টাকার জাল নোটসহ দুই নারী গ্রেপ্তার

শিক্ষকদের মর্যাদা ও সম্মান নিশ্চিত করতে হবে: প্রতিমন্ত্রী নুর

তুরস্কের ‘ইলদিরিমহান’ উন্মোচন, শব্দের চেয়ে ২৫ গুণ গতির আইসিবিএম প্রদর্শন

আন্তর্জাতিক

ইরান যুদ্ধ ঘিরে বিলিয়ন ডলার আয় করছে বিশ্বজুড়ে বড় বড় কোম্পানি

চুক্তি হলেও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতেই

স্বাস্থ্য পরীক্ষার জন্য সপরিবারে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় ভয়াবহ তাপপ্রবাহ, বাড়ছে জীবনঝুঁকি

আন্তর্জাতিক

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় ভয়াবহ তাপপ্রবাহ, বাড়ছে জীবনঝুঁকি
গ্যাস না পেলে বিল স্থগিতের দাবি এমপি মনিরুল হক চৌধুরীর

কুমিল্লার চৌদ্দগ্রামে মহাসড়কে ব্যারিকেড দিয়ে কোরবানির ১০ গরু লুট

পবিত্র মক্কা শরিফের ফজিলতপূর্ণ স্থানসমূহ ও তাদের গুরুত্ব

আন্তর্জাতিক

পবিত্র মক্কা শরিফের ফজিলতপূর্ণ স্থানসমূহ ও তাদের গুরুত্ব

সর্বাধিক পঠিত

বোয়ালখালীর অপরাধের বাদশা বিড়ালের মতো পালিয়ে গেলেন কানাডায় 

অপরাধ

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান

সোশ্যাল মিডিয়া

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান
অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল
খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

চট্টগ্রাম প্রতিদিন

খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য

চট্টগ্রাম প্রতিদিন

আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য
বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন

চট্টগ্রাম প্রতিদিন

বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন
সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।

রাজনীতি

সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।
উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই

আইন-আদালত

উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই
দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে

বদলি হয় না ইউসুফের! টিকিট-মাদক আর পার্কিং বাণিজ্যে রেলের এই কর্মীর খুঁটি কোথায়?

চট্টগ্রাম প্রতিদিন

বদলি হয় না ইউসুফের! টিকিট-মাদক আর পার্কিং বাণিজ্যে রেলের এই কর্মীর খুঁটি কোথায়?
মিথ্যা অভিযোগের দাবি, তদন্তে প্রমাণ না মিললেও রেলকর্মীর বদলি নিয়ে প্রশ্ন

স্বাস্থ্য

মিথ্যা অভিযোগের দাবি, তদন্তে প্রমাণ না মিললেও রেলকর্মীর বদলি নিয়ে প্রশ্ন
মেসির জন্মদিনে মায়ামির আনন্দ ম্লান করল ব্রাজিলিয়ান ক্লাবপালমেইরাস

খেলাধুলা

মেসির জন্মদিনে মায়ামির আনন্দ ম্লান করল ব্রাজিলিয়ান ক্লাবপালমেইরাস
চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত

সম্পর্কিত খবর

শিক্ষা

বেরোবিতে প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি ৬ অক্টোবর

যেভাবে হবে এইচএসসির ফল
যেভাবে হবে এইচএসসির ফল

শিক্ষা

বুটেক্সে শুরু হলো পাঁচ দিনব্যাপী “অরণ্যের সুর ~ ফোক ফেস্ট ২.০

স্বাস্থ্য উন্নয়নে রিডফোর্ড ফাউন্ডেশনের অনন্য ভূমিকা

গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় আর থাকতে চায় না শাবি

গুচ্ছভুক্ত শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তির তারিখ ঘোষণা

দেশের ৬৫ হাজার প্রাথমিক প্রধান শিক্ষককে দশম গ্রেড প্রদানের দাবিতে আইনি নোটিশ

আগামী বছর দশম শ্রেণিতে বিভাগ চালু হচ্ছে
আগামী বছর দশম শ্রেণিতে বিভাগ চালু হচ্ছে

শিক্ষা

মাইলস্টোন ট্রাজেডি: বাড়ি ফিরলেন আহত ছাত্রী ও শিক্ষিকা

প্রতিদিন চার-পাঁচটা করে দাবি আসছে: শিক্ষা উপদেষ্টা

ঢাবি ছাত্রশিবিরের ১৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

সাউদার্ন অ্যালামনাই কমিটিতে নেতৃত্বে নিজাম উদ্দিন

দেশজুড়ে ডেঙ্গু ও করোনাভাইরাস প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ সতর্কতা

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে না বরিশাল বিশ্ববিদ্যালয়

কুবিতে প্রথম বর্ষের ক্লাশ শুরু ২৭ অক্টোবর