আজকের খবর
ads
জেলা

কুমিল্লায় পর্নোগ্রাফি মামলায় হানিট্রাপ লাইলি কারাগারে

লেখকঃ আব্দুর রহমান সাঈফ, কুমিল্লা।
অনলাইন ডেস্ক
কুমিল্লায় পর্নোগ্রাফি মামলায় হানিট্রাপ লাইলি কারাগারে
ছবি:সংগৃহীত

কুমিল্লার দেবীদ্বারে হানিট্রাপে মোকবল হোসেন মাস্টার নামে স্কুলশিক্ষককে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালের পর লাইলি আক্তার (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩ সন্তানের জননী লাইলি আক্তার উপজেলার ঘোষঘর গ্রামের আব্দুর রশিদ মিয়ার মেয়ে। তার একাধিক স্বামী থাকলেও প্রথম স্বামী মারা যান এবং সর্বশেষ স্বামী প্রবাসে থাকেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী মোকবল হোসেন মাস্টার পর্নোগ্রাফি আইনে দেবীদ্বার থানায় মামলা দায়ের করেন।

মামলায় লাইলি আক্তারকে প্রধান করে করে অজ্ঞাত ৩ নারী ও ৫ পুরুষকে আসামি করা হয়েছে।

মামলার বিবরণী ও ভুক্তভোগী উপজেলার জাফরগঞ্জ মাজেদা আহসান মূন্সী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোকবল হোসেন জানান, তার আত্মীয় ইমন ও বাদল এর সঙ্গে লাইলি আক্তারের গাড়ি বিক্রয়ের লেনদেনসংক্রান্ত বিরোধ চলছিল। বিষয়টি আপোশ মীমাংসার জন্য তাকে অনুরোধ করা হয়। সেই সুবাদে ৬ এপ্রিল বিকেলে তিনি দেবীদ্বার এলাকার মোল্লাবাড়ির জামে মসজিদে আসর নামাজ পড়েন। মসজিদের পাশেই “আহসান মঞ্জিলে” লাইলি আক্তার ভাড়া বাসায় থাকেন। বিষয়টি নিয়ে কথা বলবেন বলে মোকবল মাস্টারকে ডেকে নেন লাইলি আক্তার। সেখানে যাওয়ার পর ৩ জন মহিলা ও ৫ জন পুরুষ তাকে আটকে তার আত্মীয়ের কাছ থেকে পাওনা টাকা আদায় করে দিতে চাপ প্রয়োগ করেন। তিনি দ্বিমত পোষণ করলে জোরপূর্বক তার সঙ্গে অবৈধ মেলামেশার ভিডিও ধারণ করে চক্রটি। তারপর তাকে নির্যাতন ও মারধর করে আরও একটি ভিডিও ধারণ করা হয়। গোপন ভিডিও দ্বারা জিম্মি করে তার পকেট থেকে ৭ হাজার টাকা এবং তার আত্মীয় ইমন ও দেলোয়ারের কাছ থেকে বিকাশে ২০ হাজার টাকা আদায় করেন।

এরই মধ্যে মোকবল হোসেন মাস্টারকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল ভিডিওর সূত্র ধরে দেবীদ্বার থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে লাইলি আক্তারকে আটক ও জিম্মি মোকবল হোসেনকে উদ্ধার করেন।

এদিকে, ঘটনার পর থেকে লাইলি আক্তার হানিট্রাপের সদস্য বলে তার একাধিক ভিডিও, ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে থাকে। প্রাথমিক অনুসন্ধানে একাধিক রাজনৈতিক দলের নেতাদের একইভাবে জিম্মি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানা যায়। তার এ হানিট্রাপ থেকে বাদ যায়নি বিএনপি ও আ'লীগের নেতাকর্মীরাও।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, লাইলি দীর্ঘদিন ধরে মাদকসহ নারী দিয়ে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। দেহ ব্যবসার আড়ালে গোপন ভিডিও ধারণ করে ভুক্তভোগীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি।

এ বিষয়ে লাইলি আক্তার জানান, মোকবল হোসেন মাস্টারের সঙ্গে তার অবৈধ সম্পর্ক রয়েছে। তার মুঠোফোনে এসবের প্রমাণ রয়েছে। সে তার ব্যক্তিগত পাওনা টাকা চাইতে গেলে উভয়ের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়।

এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. মনিরুজ্জামান বলেন, একাধিক সূত্রে পাওয়া নির্যাতনের ভিডিওর সূত্র ধরে আমরা লাইলিকে আটক ও জিম্মি মোকবল হোসেন মাস্টারকে উদ্ধার করেছি। সে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। শুনেছি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীও তার থেকে পরিত্রাণ পায়নি।

ভুক্তভোগীর দায়ের করা পর্নগ্রাফি মামলায় আদালতের মাধ্যমে লাইলি আক্তারকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ

জাহাজ চলাচলে শর্ত, আরোপ হতে পারে মোটা ট্রানজিট ফি

আন্তর্জাতিক

প্রবৃদ্ধি নেমে যেতে পারে ৩.৯ শতাংশে, সতর্ক বিশ্বব্যাংক

রাজনীতি

অভাবের তাড়নায় ইউনিয়ন পরিষদে ৩ শিশু সন্তান রেখে উধাও মা

সারাদেশ

বগুড়ায় বিএনপি প্রার্থীর বক্তব্য ঘিরে উত্তেজনা

আন্তর্জাতিক

বগুড়ায় বিএনপি প্রার্থীর বক্তব্য ঘিরে উত্তেজনা
সেই প্রযোজনা সংস্থাকে ‘নিষিদ্ধ’ ঘোষণা, কর্মবিরতি তুলে শুটিংয়ে ফিরছেন শিল্পীরা

বিনোদন

সংসদের সাউন্ড সিস্টেমে বড় ত্রুটি, বিব্রতকর পরিস্থিতি

জাতীয়

জামালপুরে হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

সারাদেশ

জামালপুরে হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন
সংসদে প্রধানমন্ত্রীর পাশে স্বরাষ্ট্রমন্ত্রীর আসন নিয়ে জামায়াত এমপির প্রশ্ন

যুদ্ধবিরতির খবরে ইরানে বাঁধভাঙা উল্লাস

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির খবরে ইরানে বাঁধভাঙা উল্লাস
সংরক্ষিত নারী আসনে নির্বাচন: মনোনয়ন জমার শেষ সময় ২১ এপ্রিল

জাতীয়

সংরক্ষিত নারী আসনে নির্বাচন: মনোনয়ন জমার শেষ সময় ২১ এপ্রিল
কুমিল্লায় পর্নোগ্রাফি মামলায় হানিট্রাপ লাইলি কারাগারে

জেলা

কুমিল্লায় পর্নোগ্রাফি মামলায় হানিট্রাপ লাইলি কারাগারে
কুমিল্লায় ২ ব্যবসায়ীকে জরিমানা ৪০০ লিটার তেল জব্দ

অপরাধ

কুমিল্লার দেবিদ্বারে ‘ভুয়া ওয়ারেন্টে’ সাংবাদিককে আটক, ১৮ ঘন্টা পর আদালত থেকে ছাড়া

কুমিল্লা নগরীতে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া, গ্রেফতার ৫, দেশীয় অস্ত্র উদ্ধার

যুদ্ধ থামাতে ইরানের ১০ শর্ত, আলোচনায় নতুন মোড়

আন্তর্জাতিক

যুদ্ধ থামাতে ইরানের ১০ শর্ত, আলোচনায় নতুন মোড়

সর্বাধিক পঠিত

বোয়ালখালীর অপরাধের বাদশা বিড়ালের মতো পালিয়ে গেলেন কানাডায় 

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান

সোশ্যাল মিডিয়া

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান
অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল
খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

চট্টগ্রাম প্রতিদিন

খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য

চট্টগ্রাম প্রতিদিন

আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য
বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন

চট্টগ্রাম প্রতিদিন

বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন
সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।

রাজনীতি

সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।
উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই

আইন-আদালত

উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই
দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে

চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত
মিথ্যা অভিযোগের দাবি, তদন্তে প্রমাণ না মিললেও রেলকর্মীর বদলি নিয়ে প্রশ্ন

স্বাস্থ্য

মিথ্যা অভিযোগের দাবি, তদন্তে প্রমাণ না মিললেও রেলকর্মীর বদলি নিয়ে প্রশ্ন
বদলি হয় না ইউসুফের! টিকিট-মাদক আর পার্কিং বাণিজ্যে রেলের এই কর্মীর খুঁটি কোথায়?

চট্টগ্রাম প্রতিদিন

বদলি হয় না ইউসুফের! টিকিট-মাদক আর পার্কিং বাণিজ্যে রেলের এই কর্মীর খুঁটি কোথায়?
চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

বিনোদন

চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

সম্পর্কিত খবর

জেলা

দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে
দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে

জেলা

দুই সীমান্ত দিয়ে ২৮ জনকে বাংলাদেশে ফেরত পাঠাল বিএসএফ

চাঁদপুর-২: বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

রুমা উপজেলায় মেডিকেল ক্যাম্প পরিচালনা — ৯ বিজিবি'র মানবিক উদ্যোগ

হবিগঞ্জে পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমানের ব্যতিক্রম উদ্যোগ: শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি সংলাপ

মানিকগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

‎পিরোজপুরে কচা নদীর তীরে বিশ্ব নদী দিবস উদযাপন

রায়পুরায় চাকরিচ্যুত পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা, হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ঢাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা।

ঈদের ছুটি শেষে ঢাকামুখী যাত্রায় যমুনা সেতুর পশ্চিমে ১০ কিলোমিটার যানজট

সুদের টাকা না পেয়ে ব্যবসায়ীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ।

মানিকগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

যমুনায় অবৈধ বালু তোলায় বিদ্যুৎ টাওয়ারসহ জনপদ হুমকিতে

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

৪০ মিনিট আটকে থাকার পর পদ্মা সেতুর টোল প্লাজায় পৌঁছানো সম্ভব হয়েছে