পবিত্র ঈদকে সামনে রেখে ২৫০ জন দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “একতাই শক্তি” পরিবার।
মঙ্গলবার (১৭ মার্চ) কুমিল্লা নগরের কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এসব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন কুমিল্লা দোকান মালিক সমিতির সহ-সভাপতি ও ফাইন্ড টাওয়ারের চেয়ারম্যান মো. গোলাম সারোয়ার।
সংগঠনের প্রধান উপদেষ্টা, কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও এটিএন নিউজের কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক হুমায়ুন কবির জীবনের সার্বিক ব্যবস্থাপনায় এ ঈদ উপহার বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবক মনির হোসেন, নজির আহমেদ, সংগঠনের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি শাহাদাতবিল্লাল হোসেন, প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাগর, বর্তমান সভাপতি তুহিন আহমেদ ও সাধারণ সম্পাদক সাকিবসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ২৫০ জন উপকারভোগীর মাঝে ১৫ ধরনের খাদ্যসামগ্রী সম্বলিত ঈদ উপহার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
