আজকের খবর
ads
জেলা

কুমিল্লায় জমে উঠেছে ঈদবাজার, শপিংমল গুলোতে উপচেপড়া ভিড় 

লেখকঃ আব্দুর রহমান সাঈফ, কুমিল্লা।
অনলাইন ডেস্ক
কুমিল্লায় জমে উঠেছে ঈদবাজার, শপিংমল গুলোতে উপচেপড়া ভিড় 

কুমিল্লায় জমে উঠেছে ঈদের বাজার। শপিং মলগুলোতে দেখা যাচ্ছে ক্রেতাদের গুলোতে উপচেপড়া ভিড়। 

সকাল ১০টা থেকে শুরু করে রাত ১২টা পর্যন্ত গ্রাহকদের পদচারণায় মুখরিত থাকে বিপণিবিতানগুলো। থ্রি-পিস, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট ও জামদানিসহ ছোটদের নানা বাহারি রঙের পোশাকে সুসজ্জিত এসব দোকান। ক্রেতাদের হাতে চাহিদামতো পোশাক তুলে দিতে ব্যস্ত সময় পার করছেন দোকানিরা।

সরেজমিনে দেখা যায়, কুমিল্লার বিখ্যাত শপিং মল ইস্টার্ন ইয়াকুব প্লাজা, সাত্তার খান টাওয়ার, খন্দকার হক টাওয়ার, এস আর প্ল্যানেট, সাইবা ট্রেড সেন্টার, আনন্দ সিটিসহ সব নামি-দামি ব্র্যান্ডের শোরুমগুলাতে চলছে জমজমাট বেচাকেনা। বিশেষ করে কিশোর-কিশোরী, পরিবার ও শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ সকাল থেকেই কেনাকাটায় ব্যয়। ক্রেতাদের মধ্যে নতুন পোশাক, ফ্যাশনেবল এক্সেসরিজ এবং ঈদের উপহার সামগ্রীর প্রতি আগ্রহ সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। বেচাকেনার ধুমে দোকানিরা নতুন অফার ও ছাড়ের মাধ্যমে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করছেন। এমনকি দোকানিরা তাদের সেবা আরো দ্রুত এবং বন্ধুত্বপূর্ণ করার চেষ্টা করছেন, যাতে ক্রেতারা সহজে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারেন।

ইস্টার্ন ইয়াকুব প্লাজায় দোকান মালিক সমিতির পক্ষ থেকে দেওয়া হয়েছে র‍্যাফেল ড্র। যেখানে আছে পাঁচটি মোটরবাইকসহ আরো দামি শতাধিক পুরস্কার। প্রতিটি পণ্য কিনলেই একটা করে কুপন উপহার দিয়ে থাকে দোকানিরা। এছাড়াও এস আর প্ল্যানেট এবার চালু করেছে আকর্ষণীয় পুরস্কারের। সেখানেও রয়েছে বাইকসহ আরো নামি-দামি পুরস্কার। রমজানের শুরু থেকেই কুমিল্লার শপিংমলগুলোতে যেন ঈদ উদযাপনের আনন্দ ও কৌতূহলের সঙ্গে মুখরিত।

পরিবারসহ শপিং করতে আসা সাবিকুন নাহার রুনা জানান, ঈদ সামনে থাকায় আমরা শপিংমলে নতুন পোশাক ও উপহার সামগ্রী কিনতে এসেছি। আমি প্রতি ঈদেই খন্দকার হক টাওয়ারের থেকেই শপিং করি। আমাদের বাচ্চারাও এখানে আনন্দের সঙ্গে আসে, তারা প্রতিবারই টোকেন সংগ্রহ করে বক্সে রাখে। শপিংমলের পুরস্কারের আয়োজনটি সত্যিই প্রশংসনীয়।

এবারের ঈদে ক্রেতাদের চাহিদা পাকিয়ানি ড্রেসের দিকে। যার মধ্যে রয়েছে পাকিস্তানি ফারসি ড্রেস। তিন হাজার থেকে শুরু করে ১৫ হাজার টাকার ড্রেস ও রয়েছে দোকানগুলাতে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী সাজানো হয়েছে এসব পোশাক।

ইস্টার্ন ইয়াকুব প্লাজার রেড টেক দোকানের মালিক মাহবুব আলম বলেন, ঈদের বাজার দিন দিন জমে উঠেছে, আমাদের বেচাকেনাও বাড়ছে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী ইন্ডিয়ার বিভিন্ন শহর থেকে ঘুরে ঘুরে পোশাক এনেছি। পাকিস্তানি ড্রেসের ওপর বেশি আগ্রহ থাকায় দোকানে প্রচুর পাকিয়ানি ড্রেস রেখেছি। ক্রেতারা আসছে, পছন্দের পোশাক পেয়ে খুশিতে কিনে নিচ্ছে।

কুমিল্লা দোকান মালিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং খন্দকার হক টাওয়ারের স্বত্বাধিকারী জামাল খন্দকার জানান, ঈদ যতই ঘনিয়ে আসছে বেচাকেনা ততই বাড়ছে। গতবারের ঈদ থেকে এবারের বেচাকেনা বেশি হবে।

ইস্টার্ন ইয়াকুব প্লাজার দোকান মালিক সমিতির সভাপতি মঞ্জুরুল আলম ভুইয়া বলেন, সকাল ১০টা থেকে রাত ১টা পর্যন্ত ক্রেতাদের সঠিকভাবে পরিচালনার জন্য আমরা অতিরিক্ত কর্মী ও নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। উৎসবের আমেজ বজায় রেখে সবাই যেন আরামদায়কভাবে কেনাকাটা করতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য। ক্রেতাদের আকৃষ্ট করতে লটারির ব্যবস্থা করেছি। সেখানে মোটর বাইক থেকে শুর করে আকর্ষণীয় শতাধিক পুরস্কারের ব্যবস্থা রেখেছি।

কুমিল্লা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, নগরীর সব শপিংমলে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। ব্যবসায়িক নেতাদের সঙ্গেও আমাদের বৈঠক হয়েছে। চুরি, ছিনতাই রোধে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও ডিবি।

সর্বশেষ

পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সারাদেশ

পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
যুদ্ধের মধ্যেও বেশিরভাগ স্থলপথে বাণিজ্য চালু রেখেছে ইরান

আন্তর্জাতিক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে নতুন ক্ষেপণাস্ত্র হামলা, আরও আঘাতের হুঁশিয়ারি আইআরজিসির

উপসাগরীয় দেশগুলোতে রাতভর ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

ইরান যুদ্ধ কখন শেষ হবে, সিদ্ধান্ত নেবেন ট্রাম্প-নেতানিয়াহু

আরব দেশগুলোতে হামলা অব্যাহত থাকলে ইরানের ‘সর্বোচ্চ পরাজয়’: সৌদি আরব

বান্দরবানে প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাচ্ছে ১,০৯৭ পরিবার

জাতীয়

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিদিন

‘চলেন যুদ্ধে যাই’—সকালে বাড়ি থেকে বের হয়ে বললেন প্রধানমন্ত্রী

নোয়াখালীতে অকটেন বিক্রি বন্ধ রাখায় দুই পেট্রল পাম্পকে জরিমানা

রমজানে ইংলিশ মিডিয়াম স্কুলে ক্লাস বন্ধের সিদ্ধান্ত

জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই - কৃষিমন্ত্রী

কুমিল্লায় জ্বালানি তেল ঘাটতির গুজবে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন

কুমিল্লায় হঠাৎ মাছ বাজারে কৃষি, মৎস এবং খাদ্যমন্ত্রী

জাতীয়

কুমিল্লায় হঠাৎ মাছ বাজারে কৃষি, মৎস এবং খাদ্যমন্ত্রী
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা, আদালতে হাজির হতে সমন

রাজনীতি

সর্বাধিক পঠিত

বোয়ালখালীর অপরাধের বাদশা বিড়ালের মতো পালিয়ে গেলেন কানাডায় 

অপরাধ

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল
অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান

সোশ্যাল মিডিয়া

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান
চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল
খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

চট্টগ্রাম প্রতিদিন

খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য

চট্টগ্রাম প্রতিদিন

আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য
বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন

চট্টগ্রাম প্রতিদিন

বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন
সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।

রাজনীতি

সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।
চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত
উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই

আইন-আদালত

দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে

কথার আগে মানুষ খুনের নেশা ছিন্নমূলের টোকাই ওসমানের

নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক

চট্টগ্রাম প্রতিদিন

নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক
চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

বিনোদন

চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

সম্পর্কিত খবর

জেলা

দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে
দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে

জেলা

দুই সীমান্ত দিয়ে ২৮ জনকে বাংলাদেশে ফেরত পাঠাল বিএসএফ

চাঁদপুর-২: বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

রুমা উপজেলায় মেডিকেল ক্যাম্প পরিচালনা — ৯ বিজিবি'র মানবিক উদ্যোগ

হবিগঞ্জে পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমানের ব্যতিক্রম উদ্যোগ: শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি সংলাপ

মানিকগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

রায়পুরায় চাকরিচ্যুত পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা, হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ঢাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা।

ঈদের ছুটি শেষে ঢাকামুখী যাত্রায় যমুনা সেতুর পশ্চিমে ১০ কিলোমিটার যানজট

‎পিরোজপুরে কচা নদীর তীরে বিশ্ব নদী দিবস উদযাপন

সুদের টাকা না পেয়ে ব্যবসায়ীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ।

যমুনায় অবৈধ বালু তোলায় বিদ্যুৎ টাওয়ারসহ জনপদ হুমকিতে

মানিকগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

৪০ মিনিট আটকে থাকার পর পদ্মা সেতুর টোল প্লাজায় পৌঁছানো সম্ভব হয়েছে