আজকের খবর
ads
জেলা

ইতিহাস ঐতিহ্যের শহর কুমিল্লা পচে গেছে, বাঁচাতে দরকার সমন্বিত উদ্যোগ

লেখকঃ আব্দুর রহমান সাঈফ, কুমিল্লা।
অনলাইন ডেস্ক
ইতিহাস ঐতিহ্যের শহর কুমিল্লা পচে গেছে, বাঁচাতে দরকার সমন্বিত উদ্যোগ
ছবি:সংগৃহীত

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, ইতিহাস ঐতিহ্যের শহর কুমিল্লা পচে গেছে। এ শহরকে বাঁচাতে দরকার সমন্বিত উদ্যোগ। সিটি করপোরেশন, সড়ক ও জনপদ, পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে শহরের যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, অপরিকল্পিত নগরায়ন রোধ সম্ভব।

রোববার (০১ মার্চ) সিটি করপোরেশনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি নির্বাচনের আগে জনগণের কাছে উন্নয়নের ওয়াদা করেছি। যেখানে গেছি সেখানেই দেখেছি রাস্তাঘাট ভাঙ্গা। রাস্তার উন্নয়নের ওয়াদা না করেও উপায় ছিলো না। এখন আমার সময় কাজের মাধ্যমে ওয়াদা রক্ষা করা। আল্লাহ সহায় আর আপনাদের সার্বিক সহযোগিতা দরকার।

সিটি করপোরেশনের সীমানা বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, সীমানা বৃদ্ধির প্রস্তাব চুড়ান্ত পর্যায়ে আছে। ঈদের পরপরই স্থানীয় সরকার মন্ত্রীর সাথে এ বিষয়ে কথা বলবো। সিটি করপোরেশন সীমানা বৃদ্ধি যে প্রস্তাব আছে সেটা বাস্তবায়ন হয়ে যাক, তখন ওয়ার্ড পুনর্ঘটন, সদর ও সদর দক্ষিণ উপজেলা পুনর্ঘটনের করতে হবে। সে ক্ষেত্রে একই কমিশন কাজ করবে। ময়নামতি, মোকাম, ভারেল্লা এ ৩টি ইউনিয়ন আগে কোতোয়ালির অংশ ছিলো। এটা বুড়িচং কেনো গেলো। প্রস্তাব আছে উপজেলা করার, আলাদা উপজেলা হবে, নতুবা আদর্শ সদরের সাথে একীভূত করা যেতে পারে।

তিনি বলেন, শহরকে বাঁচাতে ওয়াসা গঠন জরুরি। কুমিল্লাকে বাঁচাতে দরকার হলে কারফিউ দিয়ে হলেও ওয়াসা গঠন করতে হবে। ওয়াসা কার্যক্রম অবিলম্বে শুরু করতে হবে। এ নিয়ে সিটি করপোরেশনকে অফিসিয়াল প্রস্তাব দেয়ার জন্য বলেন তিনি।

পদুয়ার বাজার হয়ে দক্ষিণের মানুষ শহরে প্রবেশ করতে পারছে না। যে কোন কারনে হোক এটা বন্ধ করে দেয়া হয়েছে। একটা চলাচলের রাস্তাকে ডিভাইডার দিয়ে বন্ধ করে দেয়ার নজির আর দ্বিতীয়টি আছে বলে মনে হয় না। দক্ষিণের মানুষ শহরে ঢুকতে বেগ পোহাতে হয়। অনতিবিলম্বে এই সমস্যার সমাধান দরকার। ইউলুপ স্থাপন করে নিচের ব্যারিকেড খুলে দেয়ার দাবি জানান।

গোমতীর মাটি কাটার বিষয়ে মনিরুল হক চৌধুরী বলেন, মাটি কাটার বিষয়ে কোন ছাড় নয়। এটা গোমতি হোক আর সোনার খনি হোক। এক ইঞ্চি মাটিও কেউ কাটবে না। হাজী ইয়াছিন বলেছে জিরো টলারেন্স, আমি তাঁকে সমর্থন জানিয়ে বলছি এক ইঞ্চি মাটিও কেউ কাটবে না। ওসি সাহেবকে বলছি কেউ যদি মাটি কাটার জন্য সুপারিশ করতে যায় তাকে বেঁধে রেখে আমাকে খবর দিবেন।

জলাবদ্ধতা নিয়ে বলেন, চাঁনপুরের জলাবদ্ধতা বিসিকের জলাবদ্ধতা মানবসৃষ্ট। জলাবদ্ধতা নিরসনে পানি উন্নয়ন বোর্ডের সাথে মিটিং করেছি। তারা রাজি হয়েছে। কুমিল্লার পানি ডাকাতিয়া হয়ে মেঘনা পর্যন্ত ১০ কিলোমিটার বন্ধ হয়ে গেছে। এগুলো নিয়ে পানি উন্নয়ন বোর্ড স্টাডি করছে, ওদের সাথে সিটি করপোরেশন সমন্বয় করে কাজ করবেন। দক্ষিণ কুমিল্লা উত্তর নোয়াখালী সেচ প্রকল্প আবার চালু করলে জলাবদ্ধতা কমবে।

তিনি আরও বলেন, শহরকে বিকেন্দ্রীকরণ করতে মেডিকেল কলেজের ক্যাম্পাস গোমতীর উত্তরে নিতে সাস্থ্য মন্ত্রণালয়ের সাথে বৈঠক হয়েছে। ওদের টিম আসবে। শিগগিরই কাজ শুরু হবে। বড় শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতীয় ক্যাম্পাস শহরের বাইরে নিলে যানজট নিরসন হবে।

এর আগে তিনি আদর্শ সদর উপজেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রশাসক মোঃ শাহ আলম, জেলা সিভিল সার্জন আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আকতার, কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান আমির, সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, সাবেক কাউন্সিলর আহমেদ সোয়েব সোহেল, রাজিউর রহমান রাজিব, হারুন অর রশিদ, খলিলুর রহমান মজুমদারসহ সিটি করপোরেশন ও উপজেলার সকল দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

ব্রিটিশ সেনাদের ওপর ইরানের ড্রোন হামলা প্রতিহত

আন্তর্জাতিক

ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় অস্বীকৃতি তেহরানের

টুঙ্গিপাড়ায় বিশুদ্ধ পানির নিশ্চয়তায় উচ্চ জলাধারের ভিত্তিপ্রস্তর স্থাপন

সারাদেশ

প্রধান শিক্ষককে হত্যার হুমকি - কুমিল্লায় শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

কুমিল্লার গোমতী নদীতে মাটি কাটা বন্ধে মামলার নির্দেশ

কুমিল্লার বুড়িচংয়ে ৫৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অযোগ্য প্রশাসনে স্থবির কুমিল্লা সিটি কর্পোরেশন, প্রশাসকের অপসারণ দাবি স্থানীয়দের

কুমিল্লার বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ৪ যুবকের কারাদণ্ড

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নেতানিয়াহুর পরিণতি নিয়ে ধোঁয়াশা

আন্তর্জাতিক

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নেতানিয়াহুর পরিণতি নিয়ে ধোঁয়াশা
জাতীয় সংসদে ৬ হুইপ নিয়োগ, প্রজ্ঞাপন জারি

জাতীয়

ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তার উপ-পরিচালক পদে পদোন্নতি

মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, ৭ আহত

চট্টগ্রামে ফ্যামিলি কার্ড কর্মসূচিতে ‘জিরো এরর’ ঘোষণা দিলেন ডিসি জাহিদ

চট্টগ্রাম প্রতিদিন

ভারত-বাংলাদেশ ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: হাইকমিশনার

সারাদেশ

ভারত-বাংলাদেশ ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: হাইকমিশনার
কুয়েতে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক

কুয়েতে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

সর্বাধিক পঠিত

বোয়ালখালীর অপরাধের বাদশা বিড়ালের মতো পালিয়ে গেলেন কানাডায় 

অপরাধ

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল
অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান

সোশ্যাল মিডিয়া

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান
চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল
খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

চট্টগ্রাম প্রতিদিন

খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য

চট্টগ্রাম প্রতিদিন

আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য
বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন

চট্টগ্রাম প্রতিদিন

বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন
চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত
সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।

রাজনীতি

সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।
উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই

আইন-আদালত

কথার আগে মানুষ খুনের নেশা ছিন্নমূলের টোকাই ওসমানের

দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে

নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক

চট্টগ্রাম প্রতিদিন

নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক
চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

বিনোদন

চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

সম্পর্কিত খবর

জেলা

দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে
দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে

জেলা

দুই সীমান্ত দিয়ে ২৮ জনকে বাংলাদেশে ফেরত পাঠাল বিএসএফ

চাঁদপুর-২: বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

রুমা উপজেলায় মেডিকেল ক্যাম্প পরিচালনা — ৯ বিজিবি'র মানবিক উদ্যোগ

হবিগঞ্জে পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমানের ব্যতিক্রম উদ্যোগ: শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি সংলাপ

মানিকগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

রায়পুরায় চাকরিচ্যুত পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা, হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ঢাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা।

ঈদের ছুটি শেষে ঢাকামুখী যাত্রায় যমুনা সেতুর পশ্চিমে ১০ কিলোমিটার যানজট

‎পিরোজপুরে কচা নদীর তীরে বিশ্ব নদী দিবস উদযাপন

সুদের টাকা না পেয়ে ব্যবসায়ীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ।

যমুনায় অবৈধ বালু তোলায় বিদ্যুৎ টাওয়ারসহ জনপদ হুমকিতে

মানিকগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

৪০ মিনিট আটকে থাকার পর পদ্মা সেতুর টোল প্লাজায় পৌঁছানো সম্ভব হয়েছে

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা