আজকের খবর
ads
জেলা

পরাজিত প্রার্থীর অফিসে ফুল-মিষ্টি নিয়ে গেলেন নির্বাচিত সংসদ সদস্য

লেখকঃ আব্দুর রহমান সাঈফ
অনলাইন ডেস্ক
পরাজিত প্রার্থীর অফিসে ফুল-মিষ্টি নিয়ে গেলেন  নির্বাচিত সংসদ সদস্য
ছবি: সংগৃহীত

কুমিল্লা-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আবুল কালাম নির্বাচনের পর দেখালেন ভিন্নধর্মী রাজনৈতিক সৌহার্দ্যের নজির। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সৈয়দ এ. কে. এম. সরওয়ার সিদ্দিকীর কার্যালয়ে ফুল ও মিষ্টি নিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইফতারের পর লাকসাম বাইপাস এলাকায় অবস্থিত লাকসাম ডায়াগনস্টিক সেন্টারে সরওয়ার সিদ্দিকীর অফিসে যান নবনির্বাচিত এই সংসদ সদস্য। সেখানে পৌঁছালে দুই নেতার মধ্যে ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়। নির্বাচন-পরবর্তী উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিবেশে এমন সৌহার্দ্যপূর্ণ দৃশ্য স্থানীয় মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

সাধারণত নির্বাচনের পর বিজয়ী ও পরাজিত প্রার্থীদের মধ্যে দূরত্ব কিংবা বিরূপ মনোভাবই বেশি চোখে পড়ে। কিন্তু লাকসাম–মনোহরগঞ্জে তার ব্যতিক্রম ঘটেছে। প্রতিদ্বন্দ্বীর কার্যালয়ে গিয়ে শুভেচ্ছা জানানোকে অনেকেই সুস্থ রাজনৈতিক সংস্কৃতির দৃষ্টান্ত হিসেবে দেখছেন। স্থানীয় রাজনৈতিক সচেতন মহলের মতে, এ ধরনের আচরণ পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতার বার্তা দেয়, যা তৃণমূল রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

সৌজন্য সাক্ষাৎ শেষে মো. আবুল কালাম বলেন, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবেই, কিন্তু প্রতিহিংসার কোনো স্থান নেই।লাকসাম–মনোহরগঞ্জের মানুষ তাকে যে দায়িত্ব দিয়েছেন, তার মূল লক্ষ্য এই অঞ্চলে শান্তি ও সম্প্রীতির পরিবেশ নিশ্চিত করা। তিনি আরও বলেন, এই জনপদকে দেশের অন্যতম শান্তিপূর্ণ এলাকায় পরিণত করতে সবাইকে নিয়ে কাজ করতে চান এবং সেই বার্তা দিতেই তিনি প্রতিদ্বন্দ্বীর অফিসে গিয়েছেন।

অপরদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী সৈয়দ এ. কে. এম. সরওয়ার সিদ্দিকী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নবনির্বাচিত সংসদ সদস্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। ইতিবাচক ধারার রাজনীতির জন্য এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ এবং এটি ভবিষ্যতের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে বলেও তিনি মন্তব্য করেন।

স্থানীয়রা জানান, নির্বাচনের পর এমন সৌহার্দ্যপূর্ণ আচরণ রাজনৈতিক সহিংসতা ও বিভাজন কমাতে ভূমিকা রাখতে পারে। তরুণ প্রজন্মের কাছেও এটি ইতিবাচক বার্তা পৌঁছে দেবে বলে তারা আশা প্রকাশ করেন। তাদের মতে, উন্নয়ন ও জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠা করতে হলে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার বিকল্প নেই।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে সহমর্মিতা ও সৌজন্যের চর্চা তুলনামূলকভাবে কম দেখা যায়। সে জায়গায় লাকসাম–মনোহরগঞ্জের এই ঘটনা একটি ব্যতিক্রমী উদাহরণ হয়ে উঠতে পারে। এটি শুধু ব্যক্তিগত সৌজন্য নয়, বরং রাজনৈতিক সংস্কৃতির একটি ইতিবাচক দিকও তুলে ধরে।

সর্বশেষ

লামা থেকে শুরু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ

জাতীয়

দায়িত্ব শেষে নিজ অঙ্গনে অধ্যাপক ইউনূস

অর্থনীতি

দায়িত্ব শেষে নিজ অঙ্গনে অধ্যাপক ইউনূস
হঠাৎ বান্দরবান সফরে হাসনাত আব্দুল্লাহ

সারাদেশ

হঠাৎ বান্দরবান সফরে হাসনাত আব্দুল্লাহ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ শীর্ষক সভা

রোনালদো তুমি সর্বকালের সেরা, যুক্তরাষ্ট্রে চলে এসো’: ট্রাম্পের আহ্বান

আন্তর্জাতিক

পাকিস্তান সীমান্তে গুলিবিদ্ধ হয়ে দুই ভারতীয় পুলিশ নিহত

বাংলাদেশে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চান না চীন: রাষ্ট্রদূত

মোহাম্মদপুরে দোকানদার হত্যা মামলায় ৫ আসামিকে যাবজ্জীবন

আইন-আদালত

এনসিপি জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোট গঠনের পথে

রাজনীতি

ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমদ খানের পদত্যাগ

জাতীয়

ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমদ খানের পদত্যাগ
যাত্রাবাড়ী হত্যাকাণ্ড: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ১১ জনের বিচার শুরু

আইন-আদালত

যাত্রাবাড়ী হত্যাকাণ্ড: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ১১ জনের বিচার শুরু
আইনের বাইরে গিয়ে কেউ স্থাপনা নির্মান করতে পারবে না - গৃহায়ন মন্ত্রী 

সুপ্রিম কোর্টের রায়ের পরও শুল্ক ১৫% করলেন ট্রাম্প, বাংলাদেশসহ সব দেশ আক্রান্ত

আন্তর্জাতিক

সুপ্রিম কোর্টের রায়ের পরও শুল্ক ১৫% করলেন ট্রাম্প, বাংলাদেশসহ সব দেশ আক্রান্ত
শিক্ষামন্ত্রীর কাছে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নিয়াজ আহমদ খান

কুষ্টিয়ায় গভীর রাতে আগুন, পুড়ে ছাই ৩ দোকান

সারাদেশ

কুষ্টিয়ায় গভীর রাতে আগুন, পুড়ে ছাই ৩ দোকান

সর্বাধিক পঠিত

বোয়ালখালীর অপরাধের বাদশা বিড়ালের মতো পালিয়ে গেলেন কানাডায় 

অপরাধ

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান

সোশ্যাল মিডিয়া

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান
অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল
খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

চট্টগ্রাম প্রতিদিন

খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য

চট্টগ্রাম প্রতিদিন

আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য
বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন

চট্টগ্রাম প্রতিদিন

বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন
চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত
সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।

রাজনীতি

সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।
উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই

আইন-আদালত

উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই
কথার আগে মানুষ খুনের নেশা ছিন্নমূলের টোকাই ওসমানের

আইন-আদালত

কথার আগে মানুষ খুনের নেশা ছিন্নমূলের টোকাই ওসমানের
নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক

চট্টগ্রাম প্রতিদিন

নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক
দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে

চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

বিনোদন

চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

সম্পর্কিত খবর

জেলা

দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে
দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে

জেলা

দুই সীমান্ত দিয়ে ২৮ জনকে বাংলাদেশে ফেরত পাঠাল বিএসএফ

চাঁদপুর-২: বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

রুমা উপজেলায় মেডিকেল ক্যাম্প পরিচালনা — ৯ বিজিবি'র মানবিক উদ্যোগ

হবিগঞ্জে পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমানের ব্যতিক্রম উদ্যোগ: শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি সংলাপ

মানিকগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

রায়পুরায় চাকরিচ্যুত পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা, হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ঢাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা।

ঈদের ছুটি শেষে ঢাকামুখী যাত্রায় যমুনা সেতুর পশ্চিমে ১০ কিলোমিটার যানজট

‎পিরোজপুরে কচা নদীর তীরে বিশ্ব নদী দিবস উদযাপন

সুদের টাকা না পেয়ে ব্যবসায়ীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ।

যমুনায় অবৈধ বালু তোলায় বিদ্যুৎ টাওয়ারসহ জনপদ হুমকিতে

মানিকগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

৪০ মিনিট আটকে থাকার পর পদ্মা সেতুর টোল প্লাজায় পৌঁছানো সম্ভব হয়েছে