কুমিল্লা সদর দক্ষিণে গভীর রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে ফসলি জমিতে মাটি কাটার দায়ে ৩টি এক্সক্যাভেটর (ভেকু) জব্দ করেছেন উপজেলা প্রশাসন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৩০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত অভিযান চালিয়ে পূর্ব জোড়কানন ইউনিয়নের লালবাগ এলাকা থেকে এই ৩টি এক্সক্যাভেটর (ভেকু) জব্দ করা হয়।
মোবাইল কোর্টের বিষয়টি নিশ্চিত করেন সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব তালুকদার। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।
অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি ব্যবসায়ীরা পালিয়ে যায়। জব্দকৃত ৩টি এক্সক্যাভেটর (ভেকু) আনার সুযোগ না থাকায় ২টি অকেজো ও অপর ১টি জব্দ করে উপজেলা পরিষদের মাঠে রাখা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার জানান, জনস্বার্থে কৃষিজমির মাটিকাটা প্রতিরোধে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত যানবাহনটির ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
