কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী ফকির বাজারে অবস্থিত আনন্দ আইডিয়াল ইসলামিক স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে স্কুল প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মাওলানা মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং গাউছিয়া ইসলামিক মিশন, কুমিল্লার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, ফকির বাজার স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র প্রভাষক মোঃ রফিকুল ইসলাম, প্রতিষ্ঠানের পরিচালক ডাঃ মোঃ আরাফাত রহমান রাসেল, ব্যবসায়ী মোঃ আবুল কালাম আজাদ, আব্দুল মতিন, অলিউল্লাহ সদস্য মোসা: সনিয়া আক্তার, মোঃ জামাল মোল্লা ও ছাদেক মিয়া।
এছাড়া সিনিয়র শিক্ষিকা শারমিন আক্তার (জাকিয়া), জান্নাতুল ফেরদৌস, তাসলিমা আক্তার ও জান্নাতুল ফেরদৌস (অন্তরা)-এর সহযোগিতায় অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ ও শিক্ষকমণ্ডলী পুরস্কার বিতরণ করেন।
আজকের খবর/ এম.এস.এইচ.
