আজকের খবর
ads
সোশ্যাল মিডিয়া

বিশ্বাসশূন্যতা ডানপন্থীদের সুযোগ দিয়েছে”—জিল্লুর রহমান

লেখকঃ নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক
বিশ্বাসশূন্যতা ডানপন্থীদের সুযোগ দিয়েছে”—জিল্লুর রহমান
ছবি:সংগৃহীত

টেলিভিশন উপস্থাপক ও বিশ্লেষক জিল্লুর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরুর সময় যে ন্যায়বিচার, সংস্কার, আইনশৃঙ্খলা ও সংলাপভিত্তিক নৈতিক ম্যান্ডেট ছিল, সেখানে সবচেয়ে বড় ধস নেমেছে। এর ফলে রাজনীতিতে এক ধরনের বিশ্বাসশূন্যতা তৈরি হয়েছে, যা ডানপন্থী সংগঠনগুলোকে দ্রুত সংগঠিত হয়ে দৃশ্যমান হওয়ার সুযোগ করে দিয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে নিজের ইউটিউব চ্যানেলে এক বিশ্লেষণমূলক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

জিল্লুর রহমান বলেন, “দ্রুত সিদ্ধান্ত নেওয়ার অক্ষমতা, নেওয়া সিদ্ধান্ত তড়িৎ বদলে ফেলা, সরকারের মধ্যে সরকারের ইঙ্গিত এবং আইনশৃঙ্খলাজনিত অস্থিরতা জনগণের আস্থাকে গভীরভাবে নাড়া দিয়েছে। রাজনীতিতে সবচেয়ে বড় ভ্যাকুয়াম হলো বিশ্বাসশূন্যতা। আর এই শূন্যতা ডানপন্থী শক্তিগুলোকেই জায়গা করে দিয়েছে।”

তিনি বলেন, “ডানপন্থীদের উত্থান কি সত্যি? না কি আমরা শুধু দৃশ্যমানতা দেখছি?” — এই প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রে। তার ব্যাখ্যায়, রাষ্ট্র ও সমাজে যে শূন্যতা তৈরি হয়েছে, তা-ই এই দৃশ্যমানতার জ্বালানি হিসেবে কাজ করছে। এটি এক ধরণের নতুন রাজনীতির গল্প বলছে, যেখানে ঐতিহ্যগত দলগুলো ধাক্কা খাচ্ছে আর ডানপন্থীরা সংগঠনের ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছে।

তার মতে, যদিও ডানপন্থীরা এখন মাঠে সংগঠিত ও আলোচনাযোগ্য অবস্থানে এসেছে, কিন্তু ভোট, নীতিনির্ধারণ বা রাষ্ট্রযন্ত্রে স্থায়ী প্রভাব বিস্তারের জায়গায় তারা এখনো প্রবেশ করেনি। আমরা এখনো আছি এক “প্রাক-নির্বাচনী দরকষাকষির মৌসুমে”, যেখানে যার কণ্ঠ জোরালো, তার দাম আপাতত বেশি।

জিল্লুর রহমান বলেন, বর্তমান সময়ে সমাজে ধর্মীয় অনুভূতি একটি শক্তিশালী আবেগ। অর্থনৈতিক চাপ, বৈদেশিক অনিশ্চয়তা এবং রাজনৈতিক দুর্বলতা যখন বাড়ে, তখন মানুষ সরল নৈতিক বার্তার প্রতি বেশি সাড়া দেয়। “শালীনতা রক্ষা”, “সামাজিক শুদ্ধি” কিংবা “ধর্মীয় অনুশাসন”— এই ভাষাগুলো সহজবোধ্য এবং দ্রুত সংগঠনে রূপ নিতে পারে।

তিনি সতর্ক করেন, ধর্মীয় অনুশীলনকে নাগরিক অধিকারের বিরোধী রূপে প্রজেক্ট করার চেষ্টা করা হলে সেটি বিপজ্জনক হতে পারে। রমজানে দোকান বন্ধে জোরজবরদস্তি, নারী খেলোয়াড়দের বাধা দেওয়া, পোশাক নিয়ে সহিংসতা বা মাজার ভাঙচুরের মতো ঘটনাগুলো যদি নিয়মিত হয়, তাহলে রাষ্ট্রের নীরবতা বা অপ্রতিসম প্রতিক্রিয়াই তা উৎসাহিত করে।

চতুর্থ গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে জিল্লুর রহমান ভূরাজনীতির প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, “দক্ষিণ এশিয়ায় রক্ষণশীল রাজনীতির ঢেউ নতুন নয়। ভারত, পাকিস্তান, আফগানিস্তানের সাম্প্রতিক ঘটনাপ্রবাহের ছায়া বাংলাদেশেও এসে পড়েছে।”

তার মতে, বিদেশি দাতাগোষ্ঠী ও কূটনীতিকদের স্থিতিশীলতাকেন্দ্রিক নীতিমালা গণতন্ত্রের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে, যা ভিন্নধারার রাজনীতিকে প্রভাবিত করছে। সরকার যখন আন্তর্জাতিক আস্থা ধরে রাখতে “ছুঁচো মেরে হাতি মারার মতো প্রতিক্রিয়া” দেখায়, তখন একদিকে প্রতিক্রিয়াশীলতা বাড়ে, আবার অন্যদিকে মাঠে উদারতার নামে নতুন শক্তিগুলো প্রবেশাধিকার পায়।

জিল্লুর রহমানের বিশ্লেষণে স্পষ্ট, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় রাজনীতির কেন্দ্রে একটি বড় শূন্যতা তৈরি হয়েছে। ঐতিহ্যবাহী দলগুলোর দুর্বলতা, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা এবং সমাজে সহজবোধ্য ধর্মীয় ভাষার চাহিদা—সব মিলিয়ে ডানপন্থী রাজনৈতিক শক্তিগুলো দৃশ্যমান হয়েছে। তবে এ দৃশ্যমানতা কি স্থায়ী প্রভাব ফেলবে, না কি এটি শুধু একটি সাংগঠনিক সুযোগের ফসল—তা সময়ই বলে দেবে।

সর্বশেষ

কুমিল্লায় সর্বাধুনিক ওমেন্স আর্ট বিউটি পার্লারের উদ্বোধন করলেন বিদ্যা সিনহা মীম

জেলা

চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

সারাদেশ

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে ‘রাজিব’ গ্রেপ্তার, কঠিন বিচারের দাবিতে ফেসবুকে ঝড়

শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীর উদ্ভাবিত স্মার্ট কারে চড়ে প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

জাতীয়

হাসনাত আব্দুল্লাহ'র সংসদের প্রথম মাসের বেতনের অংশ পেলো বেদে সম্প্রদায়ের অবহেলিত শিক্ষার্থীরা

ময়মনসিংহে ৬০ হাজার টাকার জাল নোটসহ দুই নারী গ্রেপ্তার

শিক্ষকদের মর্যাদা ও সম্মান নিশ্চিত করতে হবে: প্রতিমন্ত্রী নুর

তুরস্কের ‘ইলদিরিমহান’ উন্মোচন, শব্দের চেয়ে ২৫ গুণ গতির আইসিবিএম প্রদর্শন

আন্তর্জাতিক

ইরান যুদ্ধ ঘিরে বিলিয়ন ডলার আয় করছে বিশ্বজুড়ে বড় বড় কোম্পানি

চুক্তি হলেও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতেই

স্বাস্থ্য পরীক্ষার জন্য সপরিবারে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় ভয়াবহ তাপপ্রবাহ, বাড়ছে জীবনঝুঁকি

আন্তর্জাতিক

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় ভয়াবহ তাপপ্রবাহ, বাড়ছে জীবনঝুঁকি
গ্যাস না পেলে বিল স্থগিতের দাবি এমপি মনিরুল হক চৌধুরীর

কুমিল্লার চৌদ্দগ্রামে মহাসড়কে ব্যারিকেড দিয়ে কোরবানির ১০ গরু লুট

পবিত্র মক্কা শরিফের ফজিলতপূর্ণ স্থানসমূহ ও তাদের গুরুত্ব

আন্তর্জাতিক

পবিত্র মক্কা শরিফের ফজিলতপূর্ণ স্থানসমূহ ও তাদের গুরুত্ব

সর্বাধিক পঠিত

বোয়ালখালীর অপরাধের বাদশা বিড়ালের মতো পালিয়ে গেলেন কানাডায় 

অপরাধ

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান

সোশ্যাল মিডিয়া

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান
অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল
খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

চট্টগ্রাম প্রতিদিন

খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য

চট্টগ্রাম প্রতিদিন

আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য
বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন

চট্টগ্রাম প্রতিদিন

বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন
সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।

রাজনীতি

সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।
উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই

আইন-আদালত

উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই
দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে

বদলি হয় না ইউসুফের! টিকিট-মাদক আর পার্কিং বাণিজ্যে রেলের এই কর্মীর খুঁটি কোথায়?

চট্টগ্রাম প্রতিদিন

বদলি হয় না ইউসুফের! টিকিট-মাদক আর পার্কিং বাণিজ্যে রেলের এই কর্মীর খুঁটি কোথায়?
মিথ্যা অভিযোগের দাবি, তদন্তে প্রমাণ না মিললেও রেলকর্মীর বদলি নিয়ে প্রশ্ন

স্বাস্থ্য

মিথ্যা অভিযোগের দাবি, তদন্তে প্রমাণ না মিললেও রেলকর্মীর বদলি নিয়ে প্রশ্ন
মেসির জন্মদিনে মায়ামির আনন্দ ম্লান করল ব্রাজিলিয়ান ক্লাবপালমেইরাস

খেলাধুলা

মেসির জন্মদিনে মায়ামির আনন্দ ম্লান করল ব্রাজিলিয়ান ক্লাবপালমেইরাস
চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান
নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান

সোশ্যাল মিডিয়া

ড. ইউনূস চাইলে আওয়ামী লীগের প্রধান দায়িত্ব নিতে পারেন : রাশেদ খান
ড. ইউনূস চাইলে আওয়ামী লীগের প্রধান দায়িত্ব নিতে পারেন : রাশেদ খান

সোশ্যাল মিডিয়া

বিশ্বাসশূন্যতা ডানপন্থীদের সুযোগ দিয়েছে”—জিল্লুর রহমান
বিশ্বাসশূন্যতা ডানপন্থীদের সুযোগ দিয়েছে”—জিল্লুর রহমান

সোশ্যাল মিডিয়া

আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কিতদের সতর্ক করলেন সাংবাদিক ইলিয়াস হোসাইন

সরকার চাইলে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার সম্ভব : ডা. জাহেদ উর রহমান

জনগণের প্রত্যাশা পূরণে পুরোপুরি সক্ষম নন উপদেষ্টা: রাশেদ খান

২৮ নভেম্বর ঢাকায় আসছেন ড. জাকির নায়েক
২৮ নভেম্বর ঢাকায় আসছেন ড. জাকির নায়েক

সোশ্যাল মিডিয়া

ডিসেম্বরে দুই ছাত্র উপদেষ্টা সরে দাঁড়াবেন: পিনাকী ভট্টাচার্য

যৌক্তিক কারণে দুই ছাত্র উপদেষ্টার অনেক আগে পদত্যাগ করা উচিত ছিল : জাহেদ উর রহমান

নতুন টেলিকম নীতির খসড়া অনুমোদন : প্রাথমিক আলোচনায় যা থাকছে

ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়তে কাজ করছে গণ অধিকার পরিষদ: রাশেদ খান

কন্টেন্ট তৈরির সুযোগ দিচ্ছে পাবজি গেম
কন্টেন্ট তৈরির সুযোগ দিচ্ছে পাবজি গেম

সোশ্যাল মিডিয়া

চিজকেক খাওয়া নিয়ে ২৫ বছরের দাম্পত্য জীবনের ইতি

বৈজ্ঞানিকরা আবিষ্কার করলেন – ছোট ছোট প্রাণীরা প্লাস্টিক খেয়ে নিজের চর্বিতে পরিণত করতে পারে

উপদেষ্টাদের কল রেকর্ড কীভাবে পেয়েছেন জামায়াত নেতা? — জাহেদের প্রশ্ন