দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) গাইবান্ধা, সিরাজগঞ্জ, বগুড়া, ঠাকুরগাঁও, নাটোর, পঞ্চগড় ও জামালপুর জেলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন শায়খ আহমাদুল্লাহ।
সোমবার (২৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, একদিনে এত মানুষের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।
তিনি আরও দোয়া করে লেখেন, মহান আল্লাহ যেন নিহতদের ক্ষমা করেন এবং তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।
