আজকের খবর
ads
বাণিজ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, কমতে পারে শুল্ক

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, কমতে পারে শুল্ক

জাতীয় নির্বাচনের মাত্র দুই দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল আলোচিত পাল্টা (রেসিপ্রোকাল) শুল্ক-সংক্রান্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে বাংলাদেশের তৈরি পোশাক দেশটির বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পেতে পারে। পাশাপাশি বর্তমানে আরোপিত ২০ শতাংশ পাল্টা শুল্ক কমার সম্ভাবনাও রয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, সোমবার (৯ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকবেন না বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও বাণিজ্য সচিব মাহবুবুর রহমান; তবে অনলাইনে যুক্ত হবেন তারা। পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ইতোমধ্যে ওয়াশিংটনে অবস্থান করছে।

প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ডব্লিউটিও অনুবিভাগের প্রধান খাদিজা নাজনীন। অন্য সদস্যরা হলেন যুগ্ম সচিব ফিরোজ উদ্দিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান, সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফীন এবং জাতীয় রাজস্ব বোর্ডের কমিশনার রইছ উদ্দিন খান। যুক্তরাষ্ট্রের পক্ষে চুক্তিতে সই করবেন দেশটির বাণিজ্য প্রতিনিধি জেমিয়েসন গ্রিয়ার।

শুল্ক আরও কমার ইঙ্গিত

রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা জানান, ট্রাম্প প্রশাসনের আরোপ করা বাড়তি ২০ শতাংশ শুল্ক আরও কমতে পারে। তবে কতটা কমবে তা এখনই প্রকাশ করতে চান না তিনি। তাঁর ভাষ্য, চলমান আলোচনায় আগাম মন্তব্য জটিলতা তৈরি করতে পারে।

তিনি বলেন, তৈরি পোশাক খাতে শুল্ক শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। দুই পক্ষের সম্মতিতেই চুক্তির বিস্তারিত শর্ত প্রকাশ করা হবে।

নির্বাচন ঘনিয়ে এলো, কেন এখন চুক্তি?

নির্বাচনের ঠিক আগে এমন উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠলেও উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি এড়াতেই সরকার এই পদক্ষেপ নিচ্ছে। বড় বাজারে অনিশ্চয়তা তৈরি হলে লাখো মানুষের চাকরি হুমকিতে পড়তে পারে বলেও সতর্ক করেন তিনি।

তার মতে, প্রতিযোগী দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে বড় অঙ্কের ক্রয় প্রতিশ্রুতি দিচ্ছে। সেই বাস্তবতায় বাংলাদেশের স্বার্থ রক্ষায় সক্রিয় থাকা ছাড়া বিকল্প নেই।

‘নথি ফাঁস’ নিয়ে বিব্রত বাংলাদেশ

উপদেষ্টা দাবি করেন, আলোচনার প্রাথমিক নথি প্রকাশ হয়ে যাওয়ায় দরকষাকষিতে বাংলাদেশ কিছুটা বিব্রত হয়েছে। তাঁর মতে, তা না হলে শুল্ক ২০ শতাংশের নিচে নামানো সম্ভব হতে পারত। তবে ফাঁস হওয়া নথিতে দেশের স্বার্থবিরোধী কিছু ছিল না বলেও জানান তিনি।

বোয়িং থেকে উড়োজাহাজ কেনার পরিকল্পনা

আলোচনার অংশ হিসেবে বোয়িং থেকে উড়োজাহাজ কেনার বিষয়টিও সামনে এসেছে। উপদেষ্টা বলেন, এটি নতুন সিদ্ধান্ত নয়; বিমানের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। ২০৩৫ সালের মধ্যে বহরে উল্লেখযোগ্য সংখ্যক উড়োজাহাজ যুক্ত করার লক্ষ্য রয়েছে।

সম্ভাব্য ব্যয় ধরা হচ্ছে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা, যা দীর্ঘ মেয়াদে কিস্তিতে পরিশোধ করা হবে। বর্তমানে প্রয়োজনের তুলনায় কার্যকর উড়োজাহাজ কম থাকায় বিপুলসংখ্যক যাত্রী বিদেশি এয়ারলাইন্স ব্যবহার করছেন—এই পরিস্থিতি বদলাতে নিজস্ব সক্ষমতা বাড়ানো জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

সর্বশেষ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্টাফ বাস দুর্ঘটনা, ছাত্রী আহত

জেলা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্টাফ বাস দুর্ঘটনা, ছাত্রী আহত
জাতীয় নেতাদের অবদান অস্বীকার করলে ইতিহাস ক্ষমা করবে না: প্রধানমন্ত্রী

জাতীয়

জাতীয় নেতাদের অবদান অস্বীকার করলে ইতিহাস ক্ষমা করবে না: প্রধানমন্ত্রী
কুমিল্লায় এজেন্সির বাহিরে ডিজেল বিক্রি ও অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান, ২৫০০ লিটার ডিজেল নিলামে বিক্রি

জেলা

কুমিল্লায় এজেন্সির বাহিরে ডিজেল বিক্রি ও অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান, ২৫০০ লিটার ডিজেল নিলামে বিক্রি
সোমবার বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয়

সোমবার বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ডিবি পরিচয়ে প্রতারণা করে ১০ লাখ টাকা আত্মসাৎ, চক্রের হোতা গ্রেপ্তার

অপরাধ

ডিবি পরিচয়ে প্রতারণা করে ১০ লাখ টাকা আত্মসাৎ, চক্রের হোতা গ্রেপ্তার
জনগণের অধিকার বাস্তবায়নই মূল লক্ষ্য: ডেপুটি স্পিকার

জাতীয়

জনগণের অধিকার বাস্তবায়নই মূল লক্ষ্য: ডেপুটি স্পিকার
কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জেলা

কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
হাইকোর্টে ৬৩টি বেঞ্চ পুনর্গঠন, রোববার থেকে শুরু বিচার কার্যক্রম

আইন-আদালত

হাইকোর্টে ৬৩টি বেঞ্চ পুনর্গঠন, রোববার থেকে শুরু বিচার কার্যক্রম
চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের নির্মমতা, আটতলা থেকে ফেলে হত্যা কলেজছাত্র

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের নির্মমতা, আটতলা থেকে ফেলে হত্যা কলেজছাত্র
পড়াশোনা-খেলাধুলার চেয়ে রাজনীতিতে ঝুঁকছে মানুষ: স্পিকার

আন্তর্জাতিক

পড়াশোনা-খেলাধুলার চেয়ে রাজনীতিতে ঝুঁকছে মানুষ: স্পিকার
হামে আক্রান্ত হয়ে কুমিল্লায় আরও এক শিশুর মৃত্যু

জেলা

হামে আক্রান্ত হয়ে কুমিল্লায় আরও এক শিশুর মৃত্যু
ট্রাম্পের বক্তব্যে নতুন বিভ্রান্তি, ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনমত বিভক্ত

আন্তর্জাতিক

ট্রাম্পের বক্তব্যে নতুন বিভ্রান্তি, ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনমত বিভক্ত
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে কঠোর নির্দেশ ডিএমপি কমিশনারের

জাতীয়

আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে কঠোর নির্দেশ ডিএমপি কমিশনারের
কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত

জেলা

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত
অন্তর্বর্তী সরকার দেশের মানুষের জন্য তেমন কিছুই করতে পারেনি

সারাদেশ

অন্তর্বর্তী সরকার দেশের মানুষের জন্য তেমন কিছুই করতে পারেনি

সর্বাধিক পঠিত

বোয়ালখালীর অপরাধের বাদশা বিড়ালের মতো পালিয়ে গেলেন কানাডায় 

অপরাধ

বোয়ালখালীর অপরাধের বাদশা বিড়ালের মতো পালিয়ে গেলেন কানাডায় 
আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল
নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান

সোশ্যাল মিডিয়া

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান
অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা

জাতীয়

অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা
চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল
খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

চট্টগ্রাম প্রতিদিন

খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য

চট্টগ্রাম প্রতিদিন

আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য
বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন

চট্টগ্রাম প্রতিদিন

বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন
সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।

রাজনীতি

সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।
উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই

আইন-আদালত

উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই
বদলি হয় না ইউসুফের! টিকিট-মাদক আর পার্কিং বাণিজ্যে রেলের এই কর্মীর খুঁটি কোথায়?

চট্টগ্রাম প্রতিদিন

বদলি হয় না ইউসুফের! টিকিট-মাদক আর পার্কিং বাণিজ্যে রেলের এই কর্মীর খুঁটি কোথায়?
দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে

জেলা

দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে
মিথ্যা অভিযোগের দাবি, তদন্তে প্রমাণ না মিললেও রেলকর্মীর বদলি নিয়ে প্রশ্ন

স্বাস্থ্য

মিথ্যা অভিযোগের দাবি, তদন্তে প্রমাণ না মিললেও রেলকর্মীর বদলি নিয়ে প্রশ্ন
চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত
চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

বিনোদন

চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

সম্পর্কিত খবর

বাণিজ্য

স্বর্ণের দাম টানা ৩ দফায় ১৩ হাজার ৯৯ টাকা কমলো
স্বর্ণের দাম টানা ৩ দফায় ১৩ হাজার ৯৯ টাকা কমলো

বাণিজ্য

সবার আগে গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কার কেন দরকার
সবার আগে গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কার কেন দরকার

বাণিজ্য

বিশ্ববাজারে সোনার দাম কমলেও রূপার নতুন ইতিহাস
বিশ্ববাজারে সোনার দাম কমলেও রূপার নতুন ইতিহাস

বাণিজ্য

অবসরের বয়সসীমা বৃদ্ধির সিদ্ধান্ত হবে আত্মঘাতী, করণীয় কী?
অবসরের বয়সসীমা বৃদ্ধির সিদ্ধান্ত হবে আত্মঘাতী, করণীয় কী?

বাণিজ্য

প্রস্তাবনা : বাঙালি মুসলমান রেনেসাঁসের সূচনা হোক
প্রস্তাবনা : বাঙালি মুসলমান রেনেসাঁসের সূচনা হোক

বাণিজ্য

শিক্ষা প্রশাসন ও শিক্ষাঙ্গনে নৈরাজ্য
শিক্ষা প্রশাসন ও শিক্ষাঙ্গনে নৈরাজ্য

বাণিজ্য

রাজনীতির লাগামহীন পাগলা ঘোড়ার কান্ড !
রাজনীতির লাগামহীন পাগলা ঘোড়ার কান্ড !

বাণিজ্য

ছাত্রলীগ এক কলঙ্কিত নাম
ছাত্রলীগ এক কলঙ্কিত নাম

বাণিজ্য

উচ্চাদালতে বিচারক নিয়োগে স্বচ্ছতা
উচ্চাদালতে বিচারক নিয়োগে স্বচ্ছতা

বাণিজ্য

বিশ্ববাজারে স্বর্ণের ঝলক: আবারও রেকর্ড ভাঙার পথে সোনার দাম
বিশ্ববাজারে স্বর্ণের ঝলক: আবারও রেকর্ড ভাঙার পথে সোনার দাম

বাণিজ্য

রাজধানীতে মুরগির ডিম ও সবজির দাম বেড়েছে, ভোক্তাদের চাপ বৃদ্ধি
রাজধানীতে মুরগির ডিম ও সবজির দাম বেড়েছে, ভোক্তাদের চাপ বৃদ্ধি

বাণিজ্য

জুলাইয়ের ২৬ দিনে রেমিট্যান্স এসেছে ১৯৩ কোটি ডলার
জুলাইয়ের ২৬ দিনে রেমিট্যান্স এসেছে ১৯৩ কোটি ডলার

বাণিজ্য

বাংলাদেশি টাকায় আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

বাণিজ্য

১ নভেম্বর থেকে শুরু হচ্ছে আন্তঃএমএফএস লেনদেন, খরচ বাড়বে গ্রাহকের
১ নভেম্বর থেকে শুরু হচ্ছে আন্তঃএমএফএস লেনদেন, খরচ বাড়বে গ্রাহকের

বাণিজ্য

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যনির্বাহী কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যনির্বাহী কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত