আজকের খবর
ads
ক্যাম্পাস

বুটেক্সে অনুষ্ঠিত হলো বাণী অর্চনা ১৪৩২

লেখকঃ এস এম দাহির মাহমুদ
অনলাইন ডেস্ক
বুটেক্সে অনুষ্ঠিত হলো বাণী অর্চনা ১৪৩২
ছবি:আজকের খবর

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সনাতনী শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভক্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয় এই পূজা। সনাতন ধর্মাবলম্বীদের জন্য এটি অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও শিক্ষাভিত্তিক উৎসব।

অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় মন্ত্রোচ্চারণ, পুষ্পার্ঘ্য ও ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে বিদ্যার দেবীকে মাতৃবরণের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাদা ও হলুদ বসনে পূজার আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ করে। দেবীর চরণে পুস্তক, খাতা, কলম ও বাদ্যযন্ত্র অর্পণের মাধ্যমে জ্ঞান, প্রজ্ঞা ও সৃজনশীলতার কামনায় প্রার্থনা করেন আগত ভক্তরা। অনুষ্ঠানের ধারাবাহিকতায় বেলা ১২টায় ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে অঞ্জলি প্রদান করা হয়। এরপর আরতি ও প্রসাদ বিতরণের মাধ্যমে পূজার কার্যক্রম সম্পন্ন হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণিত ও পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. অনুপ কুমার দত্ত, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক অদ্রি দাশ ও একই বিভাগের প্রভাষক পলাশ দাশ। এছাড়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তদের অংশগ্রহণে পূজা মণ্ডপজুড়ে উৎসবের আনন্দ ও সৌহার্দ্যের পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক অদ্রি দাশ বীণাপানি ও বাগদেবীর আরাধনায় সবাইকে বসন্তপঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে বলেন, “বুটেক্সে একজন শিক্ষক হিসেবে এটি আমার প্রথম সরস্বতী পূজা। ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ, উদ্যোগ এবং শ্রদ্ধা স্পষ্টভাবে এখানে দৃশ্যমান। ছাত্র-ছাত্রীসহ তাদের অভিভাবক, শিক্ষক এবং আশেপাশের এলাকার মানুষের একত্রিত উপস্থিতি এক অনন্য ভ্রাতৃত্বের প্রকাশ ঘটিয়েছে। প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাই তাদের সহায়তার জন্য। অনুষ্ঠানে ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে গীতাপাঠ বা ধর্মীয় গুরুর আলোচনার আয়োজন করলে আরও বেশি সবার মধ্যে ধর্মীয় অনুভূতি জাগ্রত হবে। আমি নিজেও অত্যন্ত সন্তুষ্ট এবং ধন্যবাদ জানাই সনাতনী শিক্ষার্থীদের, যাঁরা এত সুন্দরভাবে এই অনুষ্ঠান আয়োজন করেছেন।” 

ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী সপ্তক বড়ুয়া অনুষ্ঠান সম্পর্কে বলেন, ''আমি একজন বৌদ্ধ ধর্মাবলম্বী। ছোটবেলা থেকেই সকল ধর্মের ধর্মীয় অনুষ্ঠানের সাথে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে যুক্ত হওয়ার অভিজ্ঞতা আছে। যখনই আমার মুসলিম, হিন্দু অথবা অন্য সম্প্রদায়ের কোনো বন্ধু আমাকে তাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়, আমি সবসময় আমার দিক থেকে সর্বোচ্চভাবে অংশগ্রহণের চেষ্টা করি। সরস্বতী পূজা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় অনুষ্ঠান। সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। বিদ্যার দেবীর কৃপায় সকলের জীবন আলোকিত হোক, এটাই কামনা। বিদ্যা শুধু পড়াশোনার মধ্যেই আবদ্ধ নয় বরং শিষ্টাচার, সৌজন্যবোধ, সচ্চরিত্র ও সততার সমষ্টি।''

ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী উৎস করণ বলেন, ''প্রতিবছরের ন্যায় এ বছরও সনাতনী শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টায় সাড়ম্বরে আয়োজন করা হয় বিদ্যাদেবীর আরাধনা। এ আয়োজনে  বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সার্বিকভাবে অনুষ্ঠানটি বুটেক্স সনাতনী পরিবারের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে। এই পবিত্র তিথিতে সকলের সম্মিলিত প্রার্থনা—দেবী সরস্বতী যেন আমাদের সমস্ত অজ্ঞানতা ও অন্তর্গত অন্ধকার দূর করে আলোকিত, মানবিক ও জ্ঞাননির্ভর সত্তার উন্মোচন ঘটান।''

উল্লেখ্য, বাংলা মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা গভীর শ্রদ্ধা ও ভক্তিভরে উদযাপন করেন সরস্বতী পূজা। জ্ঞান, বিদ্যা, সংগীত ও শিল্পকলার দেবী হিসেবে মা সরস্বতী শিক্ষার্থীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। বিশ্বাস অনুযায়ী, তাঁর আশীর্বাদে মানুষ জ্ঞান, প্রজ্ঞা ও নৈতিকতার পথে অগ্রসর হয়। তাই এই দিনটি কেবল একটি ধর্মীয় উৎসব নয়, বরং জ্ঞানের আলোয় জীবন আলোকিত করার এক পবিত্র উপলক্ষ্য।

সর্বশেষ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্টাফ বাস দুর্ঘটনা, ছাত্রী আহত

জেলা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্টাফ বাস দুর্ঘটনা, ছাত্রী আহত
জাতীয় নেতাদের অবদান অস্বীকার করলে ইতিহাস ক্ষমা করবে না: প্রধানমন্ত্রী

জাতীয়

জাতীয় নেতাদের অবদান অস্বীকার করলে ইতিহাস ক্ষমা করবে না: প্রধানমন্ত্রী
কুমিল্লায় এজেন্সির বাহিরে ডিজেল বিক্রি ও অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান, ২৫০০ লিটার ডিজেল নিলামে বিক্রি

জেলা

কুমিল্লায় এজেন্সির বাহিরে ডিজেল বিক্রি ও অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান, ২৫০০ লিটার ডিজেল নিলামে বিক্রি
সোমবার বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয়

সোমবার বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ডিবি পরিচয়ে প্রতারণা করে ১০ লাখ টাকা আত্মসাৎ, চক্রের হোতা গ্রেপ্তার

অপরাধ

ডিবি পরিচয়ে প্রতারণা করে ১০ লাখ টাকা আত্মসাৎ, চক্রের হোতা গ্রেপ্তার
জনগণের অধিকার বাস্তবায়নই মূল লক্ষ্য: ডেপুটি স্পিকার

জাতীয়

জনগণের অধিকার বাস্তবায়নই মূল লক্ষ্য: ডেপুটি স্পিকার
কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জেলা

কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
হাইকোর্টে ৬৩টি বেঞ্চ পুনর্গঠন, রোববার থেকে শুরু বিচার কার্যক্রম

আইন-আদালত

হাইকোর্টে ৬৩টি বেঞ্চ পুনর্গঠন, রোববার থেকে শুরু বিচার কার্যক্রম
চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের নির্মমতা, আটতলা থেকে ফেলে হত্যা কলেজছাত্র

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের নির্মমতা, আটতলা থেকে ফেলে হত্যা কলেজছাত্র
পড়াশোনা-খেলাধুলার চেয়ে রাজনীতিতে ঝুঁকছে মানুষ: স্পিকার

আন্তর্জাতিক

পড়াশোনা-খেলাধুলার চেয়ে রাজনীতিতে ঝুঁকছে মানুষ: স্পিকার
হামে আক্রান্ত হয়ে কুমিল্লায় আরও এক শিশুর মৃত্যু

জেলা

হামে আক্রান্ত হয়ে কুমিল্লায় আরও এক শিশুর মৃত্যু
ট্রাম্পের বক্তব্যে নতুন বিভ্রান্তি, ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনমত বিভক্ত

আন্তর্জাতিক

ট্রাম্পের বক্তব্যে নতুন বিভ্রান্তি, ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনমত বিভক্ত
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে কঠোর নির্দেশ ডিএমপি কমিশনারের

জাতীয়

আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে কঠোর নির্দেশ ডিএমপি কমিশনারের
কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত

জেলা

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত
অন্তর্বর্তী সরকার দেশের মানুষের জন্য তেমন কিছুই করতে পারেনি

সারাদেশ

অন্তর্বর্তী সরকার দেশের মানুষের জন্য তেমন কিছুই করতে পারেনি

সর্বাধিক পঠিত

বোয়ালখালীর অপরাধের বাদশা বিড়ালের মতো পালিয়ে গেলেন কানাডায় 

অপরাধ

বোয়ালখালীর অপরাধের বাদশা বিড়ালের মতো পালিয়ে গেলেন কানাডায় 
আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল
নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান

সোশ্যাল মিডিয়া

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান
অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা

জাতীয়

অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা
চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল
খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

চট্টগ্রাম প্রতিদিন

খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য

চট্টগ্রাম প্রতিদিন

আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য
বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন

চট্টগ্রাম প্রতিদিন

বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন
সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।

রাজনীতি

সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।
উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই

আইন-আদালত

উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই
বদলি হয় না ইউসুফের! টিকিট-মাদক আর পার্কিং বাণিজ্যে রেলের এই কর্মীর খুঁটি কোথায়?

চট্টগ্রাম প্রতিদিন

বদলি হয় না ইউসুফের! টিকিট-মাদক আর পার্কিং বাণিজ্যে রেলের এই কর্মীর খুঁটি কোথায়?
দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে

জেলা

দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে
মিথ্যা অভিযোগের দাবি, তদন্তে প্রমাণ না মিললেও রেলকর্মীর বদলি নিয়ে প্রশ্ন

স্বাস্থ্য

মিথ্যা অভিযোগের দাবি, তদন্তে প্রমাণ না মিললেও রেলকর্মীর বদলি নিয়ে প্রশ্ন
চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত
চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

বিনোদন

চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

সম্পর্কিত খবর

ক্যাম্পাস

রাবিতে শাটডাউন ৭ দিনের জন্য স্থগিত
রাবিতে শাটডাউন ৭ দিনের জন্য স্থগিত

ক্যাম্পাস

১ অক্টোবর থেকে সুপারশপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ: পরিবেশ উপদেষ্টা
১ অক্টোবর থেকে সুপারশপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ: পরিবেশ উপদেষ্টা

ক্যাম্পাস

বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে সরাসরি জাহাজ চলবে শিগগিরই
বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে সরাসরি জাহাজ চলবে শিগগিরই

ক্যাম্পাস

বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান

ক্যাম্পাস

ইসকন সদস্যদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে বুটেক্স শিক্ষার্থীদের মানববন্ধন
ইসকন সদস্যদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে বুটেক্স শিক্ষার্থীদের মানববন্ধন

ক্যাম্পাস

কাল থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে চলবে জাহাজ
কাল থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে চলবে জাহাজ

ক্যাম্পাস

বায়ুদূষণে শীর্ষ দশে ঢাকা
বায়ুদূষণে শীর্ষ দশে ঢাকা

ক্যাম্পাস

৬৫৩ পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে ছাড়ল জাহাজ
৬৫৩ পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে ছাড়ল জাহাজ

ক্যাম্পাস

ঢাবিতে সুফিয়া কামাল হলে ছাত্রদল নেতার উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প
ঢাবিতে সুফিয়া কামাল হলে ছাত্রদল নেতার উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

ক্যাম্পাস

পরিবেশের দোহাই দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির সুযোগ নেই: এবি পার্টি
পরিবেশের দোহাই দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির সুযোগ নেই: এবি পার্টি

ক্যাম্পাস

ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি ইনকিলাব মঞ্চের
ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি ইনকিলাব মঞ্চের

ক্যাম্পাস

মঙ্গলবার জাবিতে ক্লাস বন্ধ, পরীক্ষা চলবে পূর্বনির্ধারিত সময়েই
মঙ্গলবার জাবিতে ক্লাস বন্ধ, পরীক্ষা চলবে পূর্বনির্ধারিত সময়েই

ক্যাম্পাস

এক কলেজে তিন অধ্যক্ষ! জলঢাকায় চেয়ার দখল নিয়ে প্রশাসনিক জটিলতা
এক কলেজে তিন অধ্যক্ষ! জলঢাকায় চেয়ার দখল নিয়ে প্রশাসনিক জটিলতা

ক্যাম্পাস

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের বিরোধিতায় ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের বিরোধিতায় ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ক্যাম্পাস

জাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা: ৬৪ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, ৭৩ জনের সনদ বাতিল
জাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা: ৬৪ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, ৭৩ জনের সনদ বাতিল